hadith book logo

আলোচিত রাত-দিন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৫

আইয়ামে তাশরীকের বিশেষ ফযীলত

কুরবানীর পরবর্তী তিন দিন অর্থাৎ জিলহজ্জ মাসের ১১, ১২ ও ১৩ তারিখকে আইয়ামুত তাশরীক বলা হয়। তাশরীক শব্দের অর্থ হচ্ছে, শুকানো। মানুষ এ দিনগুলোতে গোশত শুকাতে দিয়ে থাকে বলে এ দিনগুলোর নাম আইয়ামুত তাশরীক বা গোশত শুকানোর দিন নামে নামকরণ করা হয়েছে। এ দিনগুলো আল্লাহ তা‘আলার পক্ষ থেকে নির্দিষ্ট এমন কিছু দিন, যে দিনগুলোর মধ্যে আল্লাহ তা‘আলার যিকির ও তাঁর শুকরিয়া আদায় করা হয়।

আইয়ামুত তাশরীকের দিনগুলোতে বেশি করে তাকবীর পাঠ করা জরুরি :

বিশেষ করে প্রত্যেক ফরয নামাযের পর তাকবীর পাঠ করা জরুরি। এ তাকবীর শুরু হয় আরাফার দিবসের সকাল থেকে এবং এটা শেষ হয় তাশরীকের দিনগুলোর শেষ দিন আসরের নামাযের পর। [ফিকহুস সুন্নাহ, ১/২৮৪।]

অর্থাৎ ৯ই জিলহজ্জ আরাফার দিন ফজর থেকে শুরু করে ১৩ই জিলহজ্জের আসর পর্যমত্ম তাকবীর বলতে হবে।

তাকবীরের বাক্য :

اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ لَا اِلٰهَ إِلَّا اللهُ اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ وَ لِلّٰهِ الْحَمْدُ

উচ্চারণ : আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লা-হিল হামদ।

অর্থ : আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া প্রকৃত কোন উপাস্য নেই, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, সকল প্রশংসা আল্লাহর জন্য। [উমদাতুল কারী, ১০/৩১০।]