hadith book logo

আলোচিত রাত-দিন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮০

কুসংস্কারপূর্ণ দিবস পালন

এমন কিছু দিবস আছে, যেগুলো বিজাতীরা খুব গুরুত্বের সাথে পালন করে থাকে এবং এসব দিবসে তারা শরীয়ত বিরোধী নানা ধরনের কার্যক্রম করে থাকে। যেমন- নাচ-গান, খেল-তামাশা, যুবক-যুবতীদের আড্ডা, আতশবাজী, রং মাখামাখী ইত্যাদি। এসব দিবসের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ১. পহেলা বৈশাখ,

২. ভালোবাসা দিবস,

৩. এপ্রিল ফুল,

৪. থার্টি ফাস্ট নাইট,

৫. জন্ম দিবস,

৬. মৃত্যু দিবস,

৭. বিবাহ দিবস ইত্যাদি।

এসব দিবস পালনে অনেক নর-নারী জড়ো হয় এবং নানা ধরনের অনৈসলামিক কাজে লিপ্ত হয়। অনেক নারীরা নানা ধরনের অশালীন পোশাক পরিধান করে থাকে।

সুতরাং এসব দিবসকে কেন্দ্র করে যা কিছু করা হয়, তা অন্য কোন জাতির জন্য মানানসই হলেও মুসলিম জাতির জন্য মানানসই নয়। অতএব এসব দিবস পালন করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে।

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِي بِنِعْمَتِه تَتِمُّ الصَّالِحَاتُ ‐ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِهٖ مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِهٖ وَصَحْبِهٖ اَجْمَعِيْنَ