১
আলোচিত রাত-দিন
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২০
সোমবার ও বৃহস্পতিবারের আমল
সপ্তাহের সাত দিনের মধ্যে সোমবার ও বৃহস্পতিবারের কিছু বিশেষত্ব রয়েছে। আর তা হচ্ছে এ দু’টি দিনে বান্দার আমলসমূহ আল্লাহর দরবারে পৌঁছানো হয়। এজন্য নবী ﷺ সোমবার ও বৃহস্পতিবার রোযা রাখাকে পছন্দ করতেন। হাদীসে এসেছে,
আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ সোমবার ও বৃহস্পতিবারের রোযাকে খুবই গুরুত্ব দিতেন। তিনি বলতেন,
تُعْرَضُ الْأَعْمَالُ يَوْمَ الْإِثْنَيْنِ وَالْخَمِيْسِ فَأُحِبُّ أَنْ يُّعْرَضَ عَمَلِيْ وَأَنَا صَائِمٌ
সোমবার ও বৃহস্পতিবার মানুষের আমলসমূহ আল্লাহর নিকট পেশ করা হয়। তাই আমি এটা পছন্দ করি যে, আমার আমল আল্লাহর কাছে রোযা অবস্থায় পেশ করা হোক। [সহীহ মুসলিম, হা/৬৭১১; তিরমিযী, হা/৭৪৭; শারহুস সুন্নাহ, হা/১৭৯৯; জামেউস সগীর, হা/৫২৭০; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১০৪১; মিশকাত, হা/২০৫৬।]
অতএব আমাদের উচিত, আমরাও যেন এ হাদীসের উপর ভিত্তি করে সোমবার ও বৃহস্পতিবারের দিন রোযা রাখি।