১
আলোচিত রাত-দিন
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৪
জুমু‘আর সালাতে যেসব সূরা পড়া সুন্নাত
১. জুমু‘আর সালাতে ইমাম সাহেব প্রথম রাকআতে সূরা জুমু‘আ এবং দ্বিতীয় রাকআতে সূরা মুনাফিকূন অথবা প্রথম রাকআতে সূরা আ‘লা এবং দ্বিতীয় রাকআতে সূরা গাশিয়াহ পাঠ করবেন। [মুয়াত্তা ইমাম মালেক, হা/২৪৫; সহীহ মুসলিম, হা/২০৬৫; আবু দাউদ, হা/১১২৪; তিরমিযী, হা/৫৩৩; ইবনে মাজাহ, হা/১১২০; মিশকাত, হা/৮৪০।] হাদীসে এসেছে,
عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيْرٍ قَالَ كَانَ رَسُوْلُ اللهِ - - يَقْرَأُ فِى الْعِيْدَيْنِ وَفِى الْجُمُعَةِ بِ ﴿سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلٰى﴾ وَ ﴿هَلْ أَتَاكَ حَدِيْثُ الْغَاشِيَةِ﴾ قَالَ وَإِذَا اجْتَمَعَ الْعِيْدُ وَالْجُمُعَةُ فِىْ يَوْمٍ وَاحِدٍ يَقْرَأُ بِهِمَا أَيْضًا فِى الصَّلَاتَيْنِ
নু‘মান ইবনে বাশীর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ দু’ ঈদের সালাতে ও জুমু‘আর সালাতে ‘‘সাবিবহিসমা রবিবকাল আ‘লা-’’ ও ‘‘হাল আতা-কা হাদীসুল গ-শিয়াহ’’ সূরাদ্বয় পাঠ করতেন। বর্ণনাকারী বলেন, ঈদ ও জুমু‘আ একই দিনে হলেও তিনি উভয় সালাতে ঐ সূরাদ্বয় পাঠ করতেন। [সহীহ মুসলিম, হা/৮৭৮; নাসাঈ, হা/১৪২৪; মুসনাদে আহমাদ, হা/১৮৩৮৭; মিশকাত, হা/৮৪০।]
২. জুমু‘আর দিন ফজরের ১ম রাকআতে ইমাম সূরা সিজদা ও ২য় রাকআতে সূরা দাহর পাঠ করবেন। [সহীহ মুসলিম, হা/২০৭১; মুসনাদে আহমাদ, হা/৩৩২৫; সহীহ ইবনে খুযায়মা, হা/৫৩৩; মিশকাত, হা/৮৩৮।]
তবে অন্য সূরাও পড়া যাবে। তবে এগুলো পাঠ করা সুন্নাত। কেননা এগুলো রাসূলুল্লাহ ﷺ প্রায়ই পাঠ করতেন।