hadith book logo

আলোচিত রাত-দিন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯

আশুরা উপলক্ষে বর্জনীয় বিষয়সমূহ

১. আশুরা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে না যাওয়া :

বর্তমান সমাজে আশুরাকে কেন্দ্র করে যেসব আচার-অনুষ্ঠানের প্রচলন রয়েছে, সেগুলোতে কোনভাবেই অংশগ্রহণ করা উচিত নয়। এমনকি দর্শক হিসেবেও নয়। কেননা ইসলামে এ দিনে কেবল রোযা রাখার বিধানই সাব্যস্ত রয়েছে। এছাড়া অন্য কোন আমল বা কোন অনুষ্ঠানের কথা কুরআন ও হাদীসের কোথাও উল্লেখ নেই।

২. আশুরার অনুষ্ঠান আয়োজনে কোনরূপ সহযোগিতা না করা :

যেহেতু আশুরা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানগুলো পাপকর্মের অমত্মর্ভুক্ত। সুতরাং এ ব্যাপারে কোনরূপ সাহায্য-সহযোগিতা করাও উচিত নয়। যেমন- আশুরার অনুষ্ঠানের স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করা, আশুরার অনুষ্ঠান সাজিয়ে দেয়া, রান্না-বান্না করে দেয়া ইত্যাদি।