১
আলোচিত রাত-দিন
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৪
আশুরার রোযার উদ্দেশ্য
আশুরা উপলক্ষে প্রধান করণীয় হচ্ছে, সঠিক উদ্দেশ্যকে সামনে রেখে আশুরার রোযা রাখা। আশুরার রোযার মূল উদ্দেশ্য হচ্ছে, আল্লাহর শুকরিয়া আদায় করা। কেননা এদিন আললাহ তা‘আলা মূসা (আঃ)-কে ফিরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন এবং ফিরাউনকে নীলনদে নিমজ্জিত করেছিলেন। হাদীসে এসেছে,
عَنِ ابْنِ عَبَّاسٍ - رَضِىَ اللهُ عَنْهُمَا - أَنَّ رَسُوْلَ اللهِ - - قَدِمَ الْمَدِيْنَةَ فَوَجَدَ الْيَهُوْدَ صِيَامًا يَوْمَ عَاشُوْرَاءَ فَقَالَ لَهُمْ رَسُوْلُ اللهِ - مَا هٰذَا الْيَوْمُ الَّذِىْ تَصُوْمُوْنَه فَقَالُوْا هٰذَا يَوْمٌ عَظِيْمٌ أَنْجَى اللهُ فِيْهِ مُوْسٰى وَقَوْمَه وَغَرَّقَ فِرْعَوْنَ وَقَوْمَه فَصَامَه مُوْسٰى شُكْرًا فَنَحْنُ نَصُوْمُه . فَقَالَ رَسُوْلُ اللهِ - - فَنَحْنُ أَحَقُّ وَأَوْلٰى بِمُوْسٰى مِنْكُمْ فَصَامَه رَسُوْلُ اللهِ - - وَأَمَرَ بِصِيَامِه
আবদুল্লাহ ইবনে আববাস (রাঃ) হতে বর্ণিত। (তিনি বলেন) যখন রাসূলুল্লাহ ﷺ (হিজরত করে) মদিনায় আগমন করলেন, তখন তিনি ইয়াহুদিদেরকে আশুরার দিবসে রোযা রাখতে দেখলেন। অতঃপর তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, এ দিনে কী হয়েছে যে এতে তোমরা রোযা রাখছ? তখন তারা বলল, এটি মহান দিন। এদিন আল্লাহ তা‘আলা মূসা (আঃ) ও তাঁর সম্প্রদায়কে মুক্তি দিয়েছিলেন এবং ফিরাউন ও তার সম্প্রদায়কে নিমজ্জিত করেছিলেন। ফলে মূসা (আঃ) কৃতজ্ঞতাস্বরূপ এদিন রোযা রেখেছিলেন। তাই আমরাও এদিনে রোযা রাখছি। তারপর রাসূলুল্লাহ ﷺ বললেন, আমরা তো তোমাদের থেকে মূসা (আঃ) এর অধিক নিকটবর্তী এবং অধিক হকদার। অতঃপর (পরবর্তী বছর) রাসূলুল্লাহ ﷺ সেদিনে রোযা রাখলেন এবং রোযা রাখার জন্য সকলকে নির্দেশ দিলেন। [সহীহ মুসলিম, হা/১১৩০; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/৮৬৫৮; ইবনে মাজাহ, হা/১৭৩৪; মিশকাত, হা/২০৬৭।]