hadith book logo

আলোচিত রাত-দিন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৩

রমাযান মাস

রমাযান মাস ফযীলতের মাস- এতে কোন সন্দেহ নেই। এ ব্যাপারে কুরআন ও সহীহ হাদীসে যথেষ্ট বর্ণনা রয়েছে। পুরো রমাযান মাসে রোযা রাখা আল্লাহ তা‘আলা ফরয করে দিয়েছেন। আল্লাহ তা‘আলা বলেন,

﴿يَاۤ اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ﴾

হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোযা ফরয করা হয়েছে, যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরয করা হয়েছিল। আশা করা যায়, এর মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। (সূরা বাকারা- ১৮৩)