hadith book logo

আলোচিত রাত-দিন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪২

ইসলামে শবে বরাতের অবস্থান

শবে বরাত নামটি কুরআনের কোন আয়াতে বা কোন হাদীসে নেই। তবে অনেকেই সূরা দুখানের ৩ নং আয়াতকে শবে বরাতের আয়াত হিসেবে সাব্যসত্ম করার চেষ্টা করে। এতদ্বসংক্রামত্ম আলোচনা সামনে পেশ করা হবে- ইনশাআল্লাহ।

আর হাদীসে শাবান মাসের মধ্য রাত্রিকে ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু কয়েকটি হাসান পর্যায়ের হাদীস ব্যতীত এতদ্বসংক্রামত্ম সকল হাদীসের সনদই যঈফ অথবা জাল। উপরমত্মু যেসব হাদীস হাসান সেগুলো দ্বারা কোন আমল সাব্যসত্ম হয় না। অথচ আমাদের সমাজে এ দিনকে কেন্দ্র করে অনেক প্রকার আমলের প্রচলন রয়েছে। সুতরাং এ ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত।