hadith book logo

আলোচিত রাত-দিন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৪

আরাফার দিন রোযা রাখার ফযীলত

জিলহজ্জ মাসের প্রথম দশক অনেক ফযীলতপূর্ণ। এর মধ্যে আরাফার দিনটিতে রোযা রাখার বিশেষ ফযীলত হাদীসে বর্ণিত রয়েছে। এ দিনে রোযা রাখলে আল্লাহ তা‘আলা পূর্ব ও পরের এক বছরের গুনাহ ক্ষমা করে দেন। হাদীসে এসেছে,

عَنْ أِبِيْ قَتَادَةَ قَالَ : - قَالَ رَسُوْلُ اللهِ صِيَامُ يَوْمِ عَرَفَةَ إِنِّيْ أَحْتَسِبُ عَلَى اللهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِيْ قَبْلَهٗ وَالسَّنَةَ الَّتِيْ بَعْدَهٗ

আবু কাতাদা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আমি ধারণা করি যে, আরাফার দিনের রোযা গত বছর ও আগামী এক বছরের গুনাহের কাফফারা হয়ে যায়। [সহীহ মুসলিম, হা/২৮০৩; তিরমিযী, হা/৭৪৯; ইবনে মাজাহ, হা/১৭৩০; মিশকাত, হা/২০৪৪।]