hadith book logo

আলোচিত রাত-দিন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৩

আরাফার দিনের গুরুত্ব ও ফযীলত

জিলহজ্জ মাসের ৯ম তারিখকে আরাফার দিন বলা হয়। এ দিনটি বড়ই গুরুত্বপূর্ণ ও ফযীলতপূর্ণ একটি দিন। কেননা এ দিনে আল্লাহ তা‘আলা অনেক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। হাদীসে এসেছে,

عَنْ عَائِشَةَ اَنَّ رَسُوْلَ اللهِ قَالَ مَا مِنْ يَوْمٍ أَكْثَرَ مِنْ أَنْ يُعْتِقَ اللهُ فِيْهِ عَبْدًا مِنَ النَّارِ مِنْ يَوْمِ عَرَفَةَ وَإِنَّه لَيَدْنُوْ ثُمَّ يُبَاهِىْ بِهِمُ الْمَلَائِكَةَ فَيَقُوْلُ مَا أَرَادَ هٰؤُلَاءِ

আয়েশা (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, অন্যান্য দিনের তুলনায় আরাফার দিন আল্লাহ তা‘আলা বান্দাকে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন এবং তিনি বান্দাদের নিকটবর্তী হন। তারপর ফেরেশতাদের সাথে গর্ব করে বলেন, (আরাফার মাঠের) এসকল মানুষ কী চায়? (অর্থাৎ যা চায় তা-ই প্রদান করা হবে)। [সহীহ মুসলিম, হা/৩৩৫৪; নাসাঈ, হা/৩০০৩; ইবনে মাজাহ, হা/৩০১৪; মিশকাত, হা/২৫৯৪।]