hadith book logo

শরয়ী ইলম সংক্রান্ত কিছু জরূরী জ্ঞাতব্য বিষয়

লেখকঃ আবু আব্দিল ইলাহ্ ছালেহ্ বিন মুক্ববিল আল্ উছায়মী আত্ তামীমী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

৭-দাঈর উচিত তিনি যেন সর্বদা বিনয় নম্রতা অবলম্বন করেনঃ

আর আল্লাহর পথে দাওয়াতদানকারীর ক্ষেত্রে বিনয় গুণটি একান্তই কাম্য। তার উচিত মানুষের সাথে লেনদেন করতে যেয়ে নিজেকে সুউচ্চ মনে না করা এবং তাদের জ্ঞানের অপর্যাপ্ততা ও চরম মূর্খতার জন্য তাদেরকে অবহেলা না করা। বস্ত্তত অহংকার, আর মহানত্ব -বড়ত্ব প্রকাশ করা আল্লাহ ব্যতীত অন্য কারও জন্যে বৈধ নয়। অতএব এই খাছ বস্ত্তদ্বয়ে যে তাঁর প্রতিপালকের সাথে শরীক হতে চাইবে সে অবশ্যই আযাব ও শাস্তির অধিকারী বলে বিবেচিত হবে। আর দাঈ যতই বিনয়ীতা অবলম্বন করবেন তাঁর দাওয়াত ততই বেশী গ্রহণীয় হবে এবং তাঁর তরীকা ও আচরণের প্রভাব মানুষের উপর তত বেশী পড়বে। বস্ত্তত যে বিনয়ীতা অবলম্বন করে আল্লাহ্ তার মর্যাদা বাড়িয়ে দেন।