hadith book logo

শরয়ী ইলম সংক্রান্ত কিছু জরূরী জ্ঞাতব্য বিষয়

লেখকঃ আবু আব্দিল ইলাহ্ ছালেহ্ বিন মুক্ববিল আল্ উছায়মী আত্ তামীমী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

দ্বিতীয়ত ভূমিকা: ইলমে দ্বীনের ফযীলত

পটভূমিঃ

প্রত্যেক মুসলিম ব্যক্তির একথা জেনে রাখা ওয়াজিব যে ইলম শব্দটি যখন সাধারণভাবে আসবে এবং শরী‘আতের দলীলাদি তার ফযীলতে বিধৃত হবে তখন মনে করতে হবে যে ইহা দ্বারা শরঈ ইলম উদ্দেশ্য, কাজেই তা থেকে অন্যান্য সকল ইলম বহির্ভূত বলে গণ্য হবে। [অবশ্য এর অর্থ এমন নয় যে,অন্যান্য সকল উপকারী ইলমের প্রয়োজন নেই। বরং উম্মতের প্রয়োজন হেতু তাও কাম্য। এই ইলমের অধিকারীগণ এর ছওয়াবেরও অধিকারী হবেন যদি তাদের উক্ত ইলম ও আমলে সৎ নিয়্যত,তার মুসলিম উম্মতের খিদমত এবং তাদের কাফের শত্রু থেকে তাদেরকে বেনিয়ায করণ উদ্দেশ্য জড়িত হয়ে থাকে (আল্ মাহমূদ)।]

(হাফেয) ইবনু হাজার (রহ.) ফাতহুলবারীতে বলেনঃ

وَالْمُرَاد بِالْعِلْمِ الْعِلْم الشَّرْعِيّ الَّذِي يُفِيد مَعْرِفَة مَا يَجِب عَلَى الْمُكَلَّف مِنْ أَمْر عِبَادَاته وَمُعَامَلَاته ، وَالْعِلْم بِاَللَّهِ وَصِفَاته ، وَمَا يَجِب لَهُ مِنْ الْقِيَام بِأَمْرِهِ ، وَتَنْزِيهه عَنْ النَّقَائِض ، وَمَدَار ذَلِكَ عَلَى التَّفْسِير وَالْحَدِيث وَالْفِقْه ( فتح الباري ১/১৪১).

ইলমে শরঈ দ্বারা উদ্দেশ্য হল এমন ইলম যা ঐসব ধর্মীয় বিষয় জানার ফায়েদা দিয়ে থাকে যা একজন প্রাপ্ত বয়ষ্ক ব্যক্তির উপর ওয়াজিব। যেমন ইবাদত, লেনদেন, আল্লাহ্ ও আল্লাহর গুণাবলী সংক্রান্ত ইলম, অনুরূপভাবে তার জন্য যা যা করা ওয়াজিব যেমন তাঁর আদেশ পালন, তাঁকে যাবতীয় ত্রুটি-বিচ্যূতি থেকে পবিত্র করণ মর্মের ইলম। আর এই ইলমের ভিত্তি হল তাফসীর, হাদীছ ও ফিক্বহ্ প্রভৃতি (ফাতহুলবারী ১/১৪১)।