hadith book logo

শরয়ী ইলম সংক্রান্ত কিছু জরূরী জ্ঞাতব্য বিষয়

লেখকঃ আবু আব্দিল ইলাহ্ ছালেহ্ বিন মুক্ববিল আল্ উছায়মী আত্ তামীমী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৬

(৪) বিবেক-জ্ঞানঃ

নিশ্চয় কোন প্রকার আল্লাহর ভয়-ভীতি ও বান্দাগণের শরম-লজ্জা ছাড়াই যারা ছাহাবীদেরকে গালমন্দ করে ,প্রিয়দেরকে মন্দ কথা বলে এবং সকলের সম্মুখে তাদেরকে কাফের বলে -এই প্রকৃতির লোকদের কর্মকান্ডে সচেতন বিবেকবান আশ্চর্যবোধ করেন। বিবেকবান-জ্ঞানী-গুণীদের নিকট এদের এসব কথা বাতিল এবং গর্হিত এবং প্রত্যাখ্যাত। কারণ তাদের এসব কথা এমন কিছু বিষয় দাবী করে যা একেবারেই বাতিল। সেগুলি হল নিম্নরূপঃ

১-ছাহাবায়ে কেরাম রিযওয়ানুল্লাহি আলাইহিম ন্যায়পরায়ণ নন। অতএব তাদের খবর-হাদীস গ্রহণ করা যাবে না। বরং তাদের কথা প্রত্যাখ্যান করতে হবে, তাদের বর্ণনার উপর আস্থা রাখা যাবে না। কারণ তারা কাফির, ফাসিক। আর কাফির ও ফাসিকের হাদীস গ্রহণ করা হয় না।

২-আল কুরআনের মত সুন্নাতও আমাদের নিকট সংকলিত হয়েছে ছাহাবীদের সূত্রে। আর তাদের কথা মেনে নিলে দুটিও ছহীহ নয়। কারণ কুরআন ও সুন্নাহ্ তাঁদের সূত্রেই আমাদের নিকট পৌঁছেছে। অথচ -তাদের দৃষ্টিতে- তাঁরা ন্যায়পরায়ণ নন।

৩-তাদের কথার দাবী অনুযায়ী শরী‘আতটাই বাতিল ও প্রত্যাখ্যাত। কারণ, শরীয়ত এমন কিছু মানুষদের থেকে সংকলিত হয়েছে যাদের সংবাদ গ্রহণযোগ্য নয়, যাদের কথা সত্য মনে করা যায় না।