hadith book logo

শরয়ী ইলম সংক্রান্ত কিছু জরূরী জ্ঞাতব্য বিষয়

লেখকঃ আবু আব্দিল ইলাহ্ ছালেহ্ বিন মুক্ববিল আল্ উছায়মী আত্ তামীমী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

১৫-দাঈর উপর ওয়াজিব হল, তিনি তাঁর লেন-দেন আদব আচরণে উত্তম আদর্শ হবেন:

এর মাধ্যমে তাঁর দাওয়াত বেশী কবুল হওয়ার আশা করা যায়। কত পথহারা মানুষ ইসলামে প্রবেশ করেছে দাঈর সদাচরণের মাধ্যমে? যারা মুসলিমদের সুন্দর আচরণে ইসলাম গ্রহণ করেছে তাদের জীবন ও কাহিনী বই-কিতাবে লিপিবদ্ধ রয়েছে। এপর্যায়ে এশিয়া ও আফ্রিকা মহাদেশের লোকদের কথা সবিশেষ উল্লেখযোগ্য-যাদের সাথে মুসলিম ব্যবসায়ীগণ ভাল আচরণ করেছিলেন (ফলে তারা দলে দলে ইসলাম কবুল করে ধন্য হয়ে ছিলেন)। অতএব দাঈরও কর্তব্য হল যে, তিনি তাঁর পূর্বসূরী পুন্যবানদের অনুসরণ করবেন যাতে করে -আল্লাহর ইচ্ছায়-তাঁর দাওয়াত ফল দান করে এবং এর কল্যাণ অর্জিত হয়।

اقرأ التاريخ إذ فيه العبر ضل قوم ليس يدرون الخبر

‘তুমি ইতিহাস অধ্যায়ন কর, কারণ তাতে রয়েছে উপদেশাবলী। ঐজাতি বিপথগামী হবে যারা ইতিহাস বিষয়ে কোন খবরই রাখে না’