১
শরয়ী ইলম সংক্রান্ত কিছু জরূরী জ্ঞাতব্য বিষয়
লেখকঃ আবু আব্দিল ইলাহ্ ছালেহ্ বিন মুক্ববিল আল্ উছায়মী আত্ তামীমী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২
অনুবাদকের ভূমিকাঃ
الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد :
আল্লাহ্ রাববুল আলামীনের হাজারো প্রশংসা ও শুকরিয়া জ্ঞাপন করছি,যিনি আমাকে তাওফীক এনায়াত করেছেন ( مقدمات في العلوم الشرعية ) তথা ‘শরঈ ইলম সংক্রান্ত কিছু যরূরী জ্ঞাতব্য বিষয়’
শীর্ষক গুরুত্বপূর্ণ আরবী বইটির অনুবাদ করার। বইটি হাতে পড়ার সাথে সাথে বিষয়গুলোতে একটিবার চোখ বুলাতেই অনুমান করতে পারি বইটি বাংলাভাষীদের অত্যন্ত প্রয়োজন। কারণ বইটিতে সংক্ষেপে শরী‘আত সংক্রান্ত যরূরী সব বিষয়ই সন্নিবেশিত হয়েছে যা সকল মুসলিম ব্যক্তির জন্য, বিশেষ করে দাঈ ও মুবাল্লিগদের জন্য অত্যন্ত যরূরী।
কুয়েতের জাহ্রা শাখার ‘জমঈয়তু ইহয়াইৎ তুরাছ আল্ ইসলামী’ এর প্রবাসী বিভাগের উপ প্রধান শাইখ আবু আব্দুর রহমান আজামী কুয়েতী-কে বইটির গুরুত্ব সম্পর্কে অবহিত করলে তিনি বলেনঃ এর সীমাহীন গুরুত্বের প্রতি খেয়াল করেই বইটির লেখক শাইখ আবু আব্দুল ইলাহ্, ছালেহ বিন মুক্ববিল আল্ উছাইমী আত্ তামীমী বাংলা ভাষায় তার অনুবাদের প্রতি আগ্রহ দেখিয়েছেন। এবং আমি তাকে এ মর্মে ইতিবাচক সাড়াও দিয়েছি।’
আমি তাদের এই সদিচ্ছার সাথে একমত হয়ে বইটির অনুবাদ কাজে কয়েক মাস পূর্বে হাত দিয়েছিলাম। মহান আল্লাহর অশেষ ফযল ও করমে আজ বইটির অনুবাদ সমাপ্ত হয়ে ছাপা খানায় যাওয়ার উপযোগী হয়ে উঠেছে। (আলহামদু লিল্লাহ্)।
এই বইটি দ্বারা পাঠক সমাজ সামান্য উপকৃত হলে মনে করব আমাদের শ্রম সার্থক হয়েছে। যারা বইটির ব্যাপারে বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করেছেন আল্লাহ্ তাদের সকলকে জাযায়ে খাইর দান করুন, এবং মূলক লেখক ও অনুবাদকের জন্য এটিকে পরকালের পাথেয় হিসাবে গ্রহণ করে নিন-আমীন।
আল্লাহ আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর পরিবার-পরিজন এবং সকল ছাহাবায়ে কেরামের উপর ছালাত ও সালাম নাযিল করুন।
বিনীত অনুবাদক
আখতারুল আমান বিন আব্দুস্ সালাম (মাদানী)
(লিসান্স, ইসলামী শরী‘আহ আইন বিভাগ, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সঊদী আরব)
মুবাল্লিগঃ
জমঈতু ইহ্য়াইত্ তুরাছ্ আল্ ইসলামী
জাহ্রা শাখা,কুয়েত।
তাং ২১/০২/২০১০ ইং