hadith book logo

শরয়ী ইলম সংক্রান্ত কিছু জরূরী জ্ঞাতব্য বিষয়

লেখকঃ আবু আব্দিল ইলাহ্ ছালেহ্ বিন মুক্ববিল আল্ উছায়মী আত্ তামীমী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৪

২-ইমাম মালিক ইবনু আনাস রহিমাহুল্লাহ্ঃ

তাঁর থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেনঃ

( إنما أنا بشر أخطئ وأصيب فانظروا في رأيي فكل ما وافق الكتاب والسنة فخذوه وكل ما لم يوافق الكتاب والسنة فاتركوه )[ ذكره ابن حزم في أصول الأحكام ৬/১৪৯]

‘আমি তো একমজন মানুষ মাত্র। আমি ভুল করি, শুদ্ধও করি। অতএব আমার মতামত ভাল করে লক্ষ্য করবে। যে সকল মতামত কুরআন ও সুন্নাহর অনুকুল হবে তা তোমরা গ্রহণ করবে আর যেসব মতামত কুরআন ও সুন্নাহর প্রতিকূল হবে তা প্রত্যাখ্যান করবে। (ইবনু হাযম প্রণীত‘উছূলুল আহকাম ৬/১৪৯)।

তিনি আরও বলেনঃ

( ليس بعد النبي-صلى الله عليه وسلم-إلا ويؤخذ من قوله ويترك )[ ذكره ابن عبد الهادي في إرشاد السالك -২/২৭৭]

‘নবী কারীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পর এমন কেউই নেই যার সবকিছু গ্রাহ্য হবে আর তার কোন কথা প্রত্যাখ্যাত হবে না।’ (ইবনু আব্দিল হাদী প্রণীত ‘ইরশাদুস্ সালিক, ২/২৭৭)।