১
শরয়ী ইলম সংক্রান্ত কিছু জরূরী জ্ঞাতব্য বিষয়
লেখকঃ আবু আব্দিল ইলাহ্ ছালেহ্ বিন মুক্ববিল আল্ উছায়মী আত্ তামীমী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭
কতিপয় বিষয় যা দাওয়াত দাতার উপর লক্ষ্য রাখা ওয়াজিবঃ ১-ইলমঃ দাঈর উপর ওয়াজিব হল তিনি যার দিকে মানুষকে আহবান করবেন, সে বিষয়টি ও সম্পর্কে জ্ঞান সম্পন্ন হবেন।
মহান আল্লাহ্ বলেনঃ
( قُلْ هَذِهِ سَبِيلِي أَدْعُو إِلَى اللَّهِ عَلَى بَصِيرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي وَسُبْحَانَ اللَّهِ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ )
‘আপনি বলে দিন,ইহাই আমার পথ আমি আল্লাহর পথে জাগ্রত জ্ঞান সহকারে দাওয়াত দিয়ে থাকি।’ (সূরা ইউসুফঃ১০৮)।
আর ইলম মূলতঃ একটি মাত্র বস্ত্ত নয় যা বিভাজন, বিভক্তি কবুল করে না। বরং এর অনেক শাখা-প্রশাখা রয়েছে। সুতরাং যে ব্যক্তি কোন মাসআলাহ্ জানলো সে উক্ত মাসআলার আলেম। এজন্য তার উপর ওয়াজিব হল সেদিকে মানুষকে আহবান করা। অবশ্য তাকে যে বিষয়ের ইলম নেই সেই বিষয়ের প্রতি দাওয়াত দেওয়ার দায়িত্বভার দেওয়া হয়নি।
প্রত্যেক মুসলিম ব্যক্তির ওয়াজিব হল সে তার জ্ঞান অনুযায়ী দাওয়াত দেবে। আর যে বিষয়ে তার জানা নেই সে বিষয়ে অযথা দায়িত্বভার নিতে যাবে না। মহান আল্লাহ্ বলেনঃ
( قُلْ مَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ وَمَا أَنَا مِنَ الْمُتَكَلِّفِينَ ) (৮৬) [ سورة ص ].
‘বল, আমি তোমাদের নিকট এই দাওয়াতের উপর কোন বিনিময় চাইনা, এবং আমি লৌকিকতা প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত নই।’ (সূরা ছাদ : ৮৬)
আর যদি আমরা দাওয়াতকে শুধু মাত্র বিজ্ঞ আলেমদের মাঝেই সীমিত করে দেই, আর অন্যদের জন্য এ দাওয়াত নাজায়েয বলি, তাহলে আমাদের নিকট অতি অল্প সংখ্যক দাঈ টিকবে যা উল্লেখযোগ্য নয়। তখন বতিল ও গর্হিত কাজ প্রচার ও প্রসারতা লাভ করবে।
অনুরূপভাবে দাঈদের কর্তব্য হল উলামায়ে দ্বীন থেকে উপকৃত হওয়া। তাদের মতামত, বই-পুস্তক প্রভৃতি থেকে আলো গ্রহণ করা।