hadith book logo

শরয়ী ইলম সংক্রান্ত কিছু জরূরী জ্ঞাতব্য বিষয়

লেখকঃ আবু আব্দিল ইলাহ্ ছালেহ্ বিন মুক্ববিল আল্ উছায়মী আত্ তামীমী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬০

অসীলা গ্রহণ এর সংজ্ঞা#

আত্ তাওয়াস্ সুল তথা অসীলা গ্রহণ মূলতঃ ঐ বস্ত্তকে বলে যা মাধ্যমে কোন কিছু লাভ করা ও তার নিকটবর্তী হওয়া যায়। এই ‘অসীলাহ্’ এর বহু বচন হল ‘অসায়েল’। বলা হয়ঃ

وسل إليه وسيلة، وتوسل

সে তার নিকটে পৌঁছার মাধ্যম অবলম্বন করেছে বা অসীলা অবলম্বন করেছে।

(শরী‘আতের) পরিভাষায় অসীলাহ্ দ্বারা উদ্দেশ্য হল এমন কিছু যা দ্বারা মহান আল্লাহর নৈকট্য অর্জন করা যায় [দেখুনঃ ইবনুল আছীর প্রণীত ‘আন্ নিহায়া’ ৫/১৬১] যেমন কথা কর্ম প্রভৃতি যা দ্বারা আল্লাহর কাছে চাওয়া হয় এবং দু‘আ করা হয়।