hadith book logo

শরয়ী ইলম সংক্রান্ত কিছু জরূরী জ্ঞাতব্য বিষয়

লেখকঃ আবু আব্দিল ইলাহ্ ছালেহ্ বিন মুক্ববিল আল্ উছায়মী আত্ তামীমী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

১২-দাঈর উচিত তিনি নির্দিষ্ট কোন চিন্তা-ধারা, মাযহাব বা নির্দিষ্ট কোন জামা‘আতের অন্ধ পক্ষপাতিত্ব করবেন না:

হক বিসর্জন দিয়ে সেগুলোর সহযোগিতা করবেন না। বরং তাঁর একান্ত ইচ্ছা-অভিলাস যেন হয় মহান আল্লাহ্কে রাযী-খুশী করা। আর এমনটি তখনই সম্ভব যখন তিনি মতভেদ পরিলক্ষিত হলে কুরআন ও (ছহীহ) সুন্নাহর দিকে প্রত্যাবর্তন করবেন। কারণ অন্ধপক্ষপাতিত্ব সর্বাবস্থায় ঘৃণিত। ইহা মুসলিমদের পরস্পরের প্রতি আস্থা-বিশ্বাস রাখার বিষয়টি দুর্বল করে তোলে এবং ইসলামী উম্মাহকে দুর্বল করে দেয়।...