hadith book logo

শরয়ী ইলম সংক্রান্ত কিছু জরূরী জ্ঞাতব্য বিষয়

লেখকঃ আবু আব্দিল ইলাহ্ ছালেহ্ বিন মুক্ববিল আল্ উছায়মী আত্ তামীমী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮০

২-খলীফাদের যামানায় ফিক্বহ্ঃ

বহু মাসাআলাহ্-মাসায়েলের ক্ষেত্রে ছাহাবীদের মাঝে বড় ধরনের কোনই মতবিরোধ ছিল না। কারণ তাঁরা নবুওতের যামানার নিকটবর্তী ছিলেন। এবং ছাহাবীদের মধ্যে প্রবীণ প্রবীণ ছাহাবী ছিলেন। যাদের কথা বহু মাসা‘আলাহ্-মাসায়েলের ক্ষেত্রে চূড়ান্ত ফায়ছালা বলে গণ্য হত। এটি আবু বকর ছিদ্দীক (রাঃ) এর যামানায় স্পষ্টভাবে প্রতিভাত হয়েছে। এর পরই যামানা যত পিছাতে শুরূ করে তত মতবিরোধও বৃদ্ধি লাভ করে। এজন্যই দেখা যায় যে, উমার (রাঃ) এর যামানার তুলনায় উছমান (রাঃ) এর যামানা মতবিরোধ বেশী। এবং আলী (রাঃ) এর যামানায় উছমানের যামানার চেয়ে মতবিরোধ বেশী। এর একমাত্র কারণ হল ইসলামী রাষ্ট্রের ব্যাপক সম্প্রসারণ এবং নবুওতের যামানা হতে তাদের দূরে অবস্থান করা।