hadith book logo

শরয়ী ইলম সংক্রান্ত কিছু জরূরী জ্ঞাতব্য বিষয়

লেখকঃ আবু আব্দিল ইলাহ্ ছালেহ্ বিন মুক্ববিল আল্ উছায়মী আত্ তামীমী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৮

ষষ্ঠ ভূমিকা: ইলমুল ফিক্বহ্ তথা ফিক্বহ্ বিষয়ক জ্ঞান

আভিধানিক অর্থে ফিক্বহ্ হলঃ বুঝা। মহান আল্লাহ্ বলেনঃ

فَمَالِ هَؤُلاءِ الْقَوْمِ لا يَكَادُونَ يَفْقَهُونَ حَدِيثاً (৭৮)[ النساء ]

‘এই লোকদের কি হয়েছে যে তারা কথা বুঝাতে চায় না। (সূরা নিসা : ৭৮)

পরিভাষায়ঃ ফিক্বহ হল কর্মগত শরঈ বিধান জানার নাম যা তার বিস্তারিত দলিল-প্রমাণ থেকে অর্জিত হয়ে থাকে।