hadith book logo

শরয়ী ইলম সংক্রান্ত কিছু জরূরী জ্ঞাতব্য বিষয়

লেখকঃ আবু আব্দিল ইলাহ্ ছালেহ্ বিন মুক্ববিল আল্ উছায়মী আত্ তামীমী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৯

পরিশেষেঃ

মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ছাহাবীদের গৌরবের জন্য এতো টুকুই যথেষ্ট যে, আল্লাহ তাদের ক্ষেত্রে এই মর্মে সাক্ষ্য দিয়েছেন যে, তাঁরাই হলেন সর্বাধিক উত্তম মানুষ। মহান আল্লাহ্ বলেনঃ

كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ [ آل عمران :১১০]

‘তোমরাই হলে সর্বোত্তম জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্যই বের করা হয়েছে।’ (আলে ইমরাঃ১১০)

আর এতে কোনই সন্দেহ নেই যে, মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ছাহাবীগণই সর্বাগ্রে মহান আল্লাহর উক্ত সম্বোধনের আওতাভুক্ত।