hadith book logo

শরয়ী ইলম সংক্রান্ত কিছু জরূরী জ্ঞাতব্য বিষয়

লেখকঃ আবু আব্দিল ইলাহ্ ছালেহ্ বিন মুক্ববিল আল্ উছায়মী আত্ তামীমী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৪

ইসলামী শরী‘আতের মূল বৈশিষ্ট্যসমূহ

১-কষ্টকর ও দুঃসাধ্য বিধান এতে নেই। মহান আল্লাহ্ বলেনঃ

وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ [ الحج :৭৮]

‘আর আল্লাহ্ তোমাদের উপর ধর্মে কোনরূপ সংকীর্ণতা- কষ্ট আরোপ করেননি। (হজ্জঃ ৭৮)

২-শরী‘আত প্রবর্তনে ধীর-স্থিরতা অবলম্বনঃ

যেমন মদ্য পান হারাম করণের বিষয়টি (এটি একবারে হারাম না করে কয়েকটি ধাপে হারাম করা হয়েছে)।

৩-এই শরী‘আতের বিধি-বিধানে কষ্ট কম রয়েছে। মহান আল্লাহ্ আমাদেরকে যে দু‘আ করতে শিখিয়েছেন তার অংশ বিশেষেঃ

وَلا تُحَمِّلْنَا مَا لا طَاقَةَ لَنَا بِهِ [ البقرة :২৮৬]

‘আর (হে আমাদের প্রতিপালক!) আমাদের উপর এমন বোঝ চাপিয়ে দিয়েন না যা বহনে আমাদের ক্ষমতা নেই।’(আল্ বাক্বারাহ্ঃ২৮৬)