hadith book logo

শরয়ী ইলম সংক্রান্ত কিছু জরূরী জ্ঞাতব্য বিষয়

লেখকঃ আবু আব্দিল ইলাহ্ ছালেহ্ বিন মুক্ববিল আল্ উছায়মী আত্ তামীমী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৫

ফিক্বহের সুপ্রসিদ্ধ আলেমগণঃ

ফিক্বহের জ্ঞান সম্পন্ন এমন অনেক বড় বড় ওলামা রয়েছেন, যাঁদের সংখ্যা গণনা করা সম্ভব নয়। ছাহাবায়ে কেরাম ও বিজ্ঞ তাবেঈগণের পর পরই চারটি মাযহাবের ইমামগণ সর্বাধিক প্রসিদ্ধ হয়ে চিরকাল থাকবেন। তাঁরা হলেনঃ

১-আবু হানীফা (রহ.) নু’মান বিন ছাবিত বিন যূত্বা। তিনি ৮০ হিজরীতে জন্ম গ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন ১৫০ হিজরীতে।

২-মালিক বিন আনাস বিন মালিক আল্ আছবাহী (রহ.) ইনি ৯৩ হিজরীতে জন্ম গ্রহণ করেন এবং মৃত্যু বরণ করেন ১৭৯ হিজরীতে।

৩-মুহাম্মাদ বিন ইদরীস্ আশ্শাফেঈ (রহ.)। তিনি জন্ম গ্রহণ করেন ১৫০ হিজরীতে এবং মৃত্যু বরণ করেন ২০৪ হিজরীতে।

৪-আহমাদ বিন মুহাম্মাদ বিন হান্বাল আশ্ শায়বানী (রহ.)। তিনি ১৬৪ হিজরীতে জন্ম গ্রহণ করেন এবং মৃত্যু বরণ করেন ২৪১ হিজরীতে।