hadith book logo

শরয়ী ইলম সংক্রান্ত কিছু জরূরী জ্ঞাতব্য বিষয়

লেখকঃ আবু আব্দিল ইলাহ্ ছালেহ্ বিন মুক্ববিল আল্ উছায়মী আত্ তামীমী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫২

‘এই মর্মে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মাদ আল্লাহর রাসূল-ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’

এর অর্থ হলঃ এই মর্মে দৃঢ় বিশ্বাস রাখা যে মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দাহ্ এবং রাসূল।এবং সর্বশেষ নবী, তাঁর রেসালাত সকল জিন ও ইনসানের জন্য প্রজোয্য।

এই শাহাদতের দাবীঃ

নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য করা তার নির্দেশকৃত বিষয়ে। তিনি যা সংবাদ দিয়েছেন তা সত্য বলে মেনে নেয়া। তিনি যা থেকে নিষেধ ও সতর্ক করেছেন তা থেকে বিরত থাকা। এবং আল্লাহর ইবাদত একমাত্র তার নবী প্রদর্শিত পদ্ধতিতে করা।

অতএব, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিষয়ে দুটি বিষয় অবশ্যই একত্রিত করতে হবেঃ

১-আল্লাহর উবূদিয়্যত-(অর্থাৎ এই বিশ্বাস করতে হবে যে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও আল্লাহ তাআলার দাস)। মহান আল্লাহ্ বলেনঃ

فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى (১০)[ النجم ]

‘অতঃপর তিনি তাঁর দাসের নিকট যা অহি করার ছিল তা অহি করলেন।’ (সূরা আন্ নাজমঃ১০)

২ রেসালাতঃ অর্থাৎ তাঁর রেসালতের সাক্ষ্য দিতে হবে, আল্লাহ্ বলেনঃ

مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ

মুহাম্মাদ হলেন আল্লাহর রাসূল। (সূরা আল ফাতহঃ২৯)। অতএব তিনি হলেনঃ আল্লাহর দাস ও তাঁর রাসূল।