১
শরয়ী ইলম সংক্রান্ত কিছু জরূরী জ্ঞাতব্য বিষয়
লেখকঃ আবু আব্দিল ইলাহ্ ছালেহ্ বিন মুক্ববিল আল্ উছায়মী আত্ তামীমী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
ভুমিকা
সমস্ত প্রশংসা আল্লাহ্ রাববুল আলামীনের জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বাধিক শ্রেষ্ঠ নবী ও রাসূলের প্রতি। অতঃপর....
আল্লাহর পথে দাওয়াত দেওয়া অন্যতম নৈকট্য অর্জনকারী বিষয়। মুসলিম ব্যক্তি কতই না সৌভাগ্যশীল হয়, যখন সে তার সময়, প্রচেষ্টা, সম্পদ এই দাওয়াতের পথে ব্যয় করে। আমি নিজেকে যার পর নেই সম্মানিত মনে করেছি যখন আমার থেকে আমার বন্ধু মহল এই পুস্তকটি সংকলন করার আবেদন করেন-যাতে শামিল রয়েছে কতিপয় শরঈ ইলমের প্রাথমিক বিষয়াবলী এবং কতিপয় মূলনীতি ও ইসলামী আদব-আচরণ যাতে করে এটা ইলম অন্বেষনকারী ও ভবিষ্যতের দাওয়াত দানকারীদের জন্য উপকারী হয়, যারা পৃথিবীর দূরবর্তী বিভিন্ন দেশে বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন।
এতে কোনই সন্দেহ নেই যে তাঁরা আমার এই প্রচেষ্টার চেয়ে আরও অধিক প্রচেষ্টার হকদার। কেনই বা নয়? অথচ তারাই হলেন আমানত বহনকারী, রেসালাতের তাবলীগকারী, সুন্নাতের সাহায্যকারী, বিদ‘আত মুকাবিলাকারী। ন্যায়ের আদেশ এবং অন্যায় থেকে নিষেধকারী। ইমাম আহ্মাদ রহ. তাঁর কিতাব ‘আর রাদ্দু আলাল্ জাহমিয়্যাতি ওয়ায্ যানাদিক্বাহ্-জাহ্মিয়্যাহ্ এবং যিন্দীকদের প্রতিবাদ’ এর ভূমিকাতে বলেছেনঃ
‘আল্লাহর প্রশংসা যে প্রত্যেক রাসূল পরবর্তি যুগেই তিনি অবশিষ্ট কিছু আলেম বর্তমান বিদ্যমান রেখেছেন যারা পথহারাদেরকে হেদায়াতের দিকে আহবান করেন, আর তাঁদের পক্ষ থেকে আগত কষ্টদায়ক বস্ত্তর উপর ধৈর্য ধারণ করেন। তাঁরা আল্লাহর কিতাব দ্বারা মৃতদেরকে জীবিত করেন, অন্ধদেরকে আল্লাহর নূরের সন্ধান দান করেন। তাঁরা ইবলীস কর্তৃক নিহত কতইনা মানুষকে জীবিত করেছেন! কত পথহারা পথভ্রষ্টকেই তাঁরা হিদায়াত দান করেছেন! মানুষের উপর তাঁদের কতই না সুপ্রভাব রয়েছে, আর মানুষদের কতই না কুপ্রভাব তাঁদের উপর রয়েছে! তাঁরা আল্লাহর কিতাব থেকে বিদূরিত করেন সীমা লংঘণকারীদের যারা ছিল, কুরআন বিকৃতকারী, বাতিলপন্থীদের বাতিল মতবাদ এবং জাহেলদের অপব্যাখ্যাকারী, বিদ‘আতের পতাকা উত্তোলনকারী। এরা (তথা এই সব বাতিল পন্থীরা) আল্লাহর কিতাবে মতবিরোধকারী, আল্লাহর কিতাবের বিরোধিতাকারী, আল্লাহর কিতাব থেকে বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে ঐক্যমত প্রদর্শনকারী। এরা আল্লাহর উপর আল্লহ্র বিষয়ে, আল্লাহর কিতাবের বিষয়ে বিনা ইলমে কথা বলে। দ্ব্যর্থহীন নয়, এমন দলীল বিষয়ে তারা আলোচনা করে। এবং সাধারণ মানুষকে সংশয়ে ফেলে তাদের সাথে প্রতারণা করে।’
আমার আনন্দ-খুশী আরও বর্ধিত হয়েছে এজন্য যে, এই মৌলিক জ্ঞান সংক্রান্ত লেখা ও লেখক আমার দুই সম্মানিত শাইখদের বাণীর মাধ্যমে সম্মানিত হয়েছে। তাঁরা হলেনঃ আমার সম্মানিত শাইখ আব্দুর রহমান বিন ছালিহ্ আলমাহমূদ ও ফযীলাতুশ্ শাইখ মুহাম্মাদ বিন আব্দুল্লাহ্ আল্ খুযায়ের। আমি তাঁদের মন্তব্যগুলো টীকায় তাঁদের দিকে সম্পর্কিত করে লিপিবদ্ধ করে দিয়েছি। এজন্যই রইল তাঁদের জন্য আমার পক্ষ থেকে শুকরিয়া ও সম্মান। নিঃসন্দেহে আল্লাহর পথের দাঈগণ আমাদের পক্ষ থেকে দু’আ ও দান পাওয়ার হকদার। বস্ত্তত তারা হলেন হেদায়াতের আলোকবর্তিকা, অন্ধকার রাতের প্রদীপ। এই পর্যায়ে আমার শ্রম একজন স্বল্প কিছুর অধিকারীর শ্রম ছাড়া আর কিছু নয়। আমি নতুন কিছুই নিয়ে আসতে পারিনি।
আমার এই পুস্তকে যা সঠিক হবে তা আল্লাহর পক্ষ থেকে আর যা ভুল হবে তা আমার নিজের ও শয়তানের পক্ষ থেকে বলে গণ্য। আমি আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। আল্লাহর কাছে কামনা করছি, তিনি যেন আমাদের গুনাহগুলো প্রতিদান দিবসে বা ক্বিয়ামত দিবসে-ক্ষমা করে দেন।
আল্লাহ্ আমাদের নবী মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর পরিবার-পরিজন এবং সকল ছাহাবায়ে কেরামের উপর ছালাত ও সালাম নাযিল করুন।
ছালিহ বিন মুক্ববিল আল্ উছায়মী,আত্ তামীমী
পোঃ ১২০৯৬৯, রিয়াদ ১১৬৮৯
মোবাইলঃ০৫৫৪২৮৯৬