hadith book logo

শরয়ী ইলম সংক্রান্ত কিছু জরূরী জ্ঞাতব্য বিষয়

লেখকঃ আবু আব্দিল ইলাহ্ ছালেহ্ বিন মুক্ববিল আল্ উছায়মী আত্ তামীমী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৫

তাফসীরের প্রকারভেদ, মহা গ্রন্থ আল কুরআনের তাফসীর দুইভাগে বিভক্তঃ

১-বর্ণনা ভিত্তিক তাফসীরঃ

এতে শামেল রয়েছে কুরআন দ্বারা কুরআনের তাফসীর যা কোন আয়াতের ক্ষেত্রে অন্যত্র বিস্তারিত ব্যাখ্যা এবং বিশ্লেষণের সাথে এসেছে। অনুরূপভাবে যা নবী ছাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম বা তাঁর ছাহাবীদের থেকে উদ্ধৃত হয়েছে যা কুরআন কারীমে মহান আল্লাহর উদ্দেশ্যকে ব্যাখ্যা-বিশ্লেষণ করে।

২-নিজস্ব মত দ্বারা তাফসীরঃ এরূপ তাফসীর দুই ভাগে বিভক্তঃ

ক-প্রশংসিত মত খ) নিন্দিত মত

আরো জানা দরকার যে কুরআনের বিভিন ণরকম তাফসীর রয়েছে। যার অন্যতম হলঃ

ফিক্বহী তাফসীর, লুগাবী তথা ভাষাগত তাফসীর, বিজ্ঞান ভিত্তিক তাফসীর, ইঙ্গিত সূচক তাফসীর প্রভৃতি। যার কিছু কিছু প্রকারকে কতিপয় ইমাম নিন্দনীয় বলেছেন। কারণ সেগুলিতে অযথা শ্রম ব্যয় করা হয়েছে। আয়াতের বিকৃত ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং এমন এমন বিষয়ের সন্নিবেশ করা হয়েছে যার সাথে তার কোনই সম্পর্ক নেই। এবং এমন এমন স্থানে আয়াতকে অবতীর্ণ করা হয়েছে যা তার শানে মোটেও প্রযোজ্য নয় এবং যার উদ্দেশ্যে যা তাফসীর করা হয়েছে তার ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।