hadith book logo

শরয়ী ইলম সংক্রান্ত কিছু জরূরী জ্ঞাতব্য বিষয়

লেখকঃ আবু আব্দিল ইলাহ্ ছালেহ্ বিন মুক্ববিল আল্ উছায়মী আত্ তামীমী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮১

৩-তাবেঈদের যামানায় ফিক্বহ্ঃ

তাবেঈদের যামানায়, বিশেষ করে প্রথম শতাব্দীর শেষের দিকে রায় পন্থীদের মাদরাসা প্রকাশের পর ইসলামী ফিক্বহে মতবিরোধের পরিধি বেড়ে যায়। এসময় মূলতঃ আমাদের নিকট দুটি মাদরাসা-প্রতিষ্ঠান গড়ে উঠে।

*মাদরাসাতুল হাদীছ- হাদীছের প্রতিষ্ঠানঃ

এই প্রতিষ্ঠান ছিল হাদীছ নির্ভরশীল।

*মাদরাসাতুর রায়-তথা রায় ভিত্তিক প্রতিষ্ঠানঃ

এই প্রতিষ্ঠান হাদীছ প্রত্যাখ্যান করত না, এই প্রতিষ্ঠান বহু হাদীছ গ্রহণ করা হতে বিরত থাকত। এই প্রতিষ্ঠানের জন্ম হয় ইরাক দেশে যার সম্পর্কে কোন কোন পূর্বসূরী বিদ্বান বলেনঃ

( كان الحديث يخرج من المدينة شبراً ويعود من العراق ذراعاً )

‘মদীনা থেকে হাদীছ এ বিঘত হয়ে বের হত এবং ইরাক থেকে তা এক হাত হয়ে ফিরে আসত।’