hadith book logo

শরয়ী ইলম সংক্রান্ত কিছু জরূরী জ্ঞাতব্য বিষয়

লেখকঃ আবু আব্দিল ইলাহ্ ছালেহ্ বিন মুক্ববিল আল্ উছায়মী আত্ তামীমী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৮

প্রথমতঃ ইতিক্বাদী তথা বিশ্বাসগত কুফরীঃ

এটা এমনই কুফরী যা তার সম্পাদনকারীকে স্থায়ীভাবে জাহান্নামে প্রবেশ করিয়ে ছাড়ে-আল্লাহর কাছে এ থেকে পানাহ্ চাই-এ প্রকার কুফরী ব্যক্তিকে ইসলাম ধর্ম থেকে বহিষ্কার করে দেয়।

এরূপ আবার কুফরী পাঁচ প্রকারঃ

(ক) আত্ তাকযীবু ওয়াল জুহূদঃ মিথ্যাপ্রতিপন্ন করা ও অস্বীকার করা। মহান আল্লাহ্ বলেনঃ

أَوْ كَذَّبَ بِالْحَقِّ لَمَّا جَاءَهُ أَلَيْسَ فِي جَهَنَّمَ مَثْوىً لِلْكَافِرِينَ (৬৮)[ العنكبوت ].

অথবা তার কাছে সত্য আসার পর তাকে অস্বীকার করে। জাহান্নামই কাফেরদের আশ্রয় স্থল নয়কি? (আল্ আনকাবূতঃ৬৮)

(খ) ‘আল্ইবা ওয়াল্ ইস্তিকবার’ অস্বীকার করা ও অহংকার প্রদর্শন করাঃ মহান আল্লাহ্ বলেনঃ

( وَإِذْ قُلْنَا لِلْمَلائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا ) إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ (৩৪)[ البقرة ].

‘আমি যখন ফেরেশতাদেরকে বললাম, তোমরা আদমকে সাজদাহ্ কর। তখন তারা সকলেই সাজদাহ্ করল একমাত্র ইবলীস করল না। সে সাজদাহ্ করতে অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করল। ফলে সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল। (আল্ বাক্বারাহ্ঃ৩৪)

(গ) ঈমানের মৌলিক বিষয়গুলি বা তার কতিপয় বিষয়ের ক্ষেত্রে দৃঢ় বিশ্বাস না রেখে সেক্ষেত্রে সন্দেহ ও ধারণা পোষণ করা। (ইহাও এক প্রকার কুফরী)। মহান আল্লাহ্ (অন্যের বক্তব্যে) বলেনঃ

وَمَا أَظُنُّ السَّاعَةَ قَائِمَةً وَلَئِنْ رُدِدْتُ إِلَى رَبِّي لَأَجِدَنَّ خَيْراً مِنْهَا مُنْقَلَباً (৩৬) قَالَ لَهُ صَاحِبُهُ وَهُوَ يُحَاوِرُهُ أَكَفَرْتَ بِالَّذِي خَلَقَكَ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُطْفَةٍ ثُمَّ سَوَّاكَ رَجُلاً (৩৭) [ الكهف ]

‘আর আমি ধারণা করি না যে ক্বিয়ামত প্রতিষ্ঠিত হবে, যদি আমাকে আমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করতেই হয় তবে অবশ্যই আমি সেখানেও ইহার চেয়েও উত্তম প্রত্যাবর্তন স্থল পাব। এতদশ্রবণে তার সাথী তাকে কথা প্রসঙ্গে বললঃ তুমি কি তার সাথে কুফরী করলে যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর বীর্য থেকে, অতঃপর পূর্ণাঙ্গ করেছেন তোমাকে মানব আকৃতিতে? (আল্ কাহ্ফঃ ৩৬-৩৭)

(ঘ) কর্ণ ও অন্তর দিয়ে রাসূল ছাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বিমুখ থাকাঃ

যার ফলে সে রাসূলকে না সত্যায়ন করবে, না মিথ্যা প্রতিপন্ন করবে, না তাঁকে ভালবাসবে, না থাকে ঘৃণা করবে। মহান আল্লাহ্ বলেনঃ

وَالَّذِينَ كَفَرُوا عَمَّا أُنْذِرُوا مُعْرِضُونَ (৩)[ الأحقاف ]

‘আর যারা কাফের, তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে তা থেকে তারা বিমুখ রয়েছে।’ (আল্ আহক্বাফঃ৩)।

(ঙ) আন্ নিফাক্ব-তথা কপটতা বা মুনাফেক্বীঃ আর তা হল উপরে উপরে ঈমান প্রকাশ করা এবং ভিতরে ভিতরে কুফরী গোপন করে রাখা।