hadith book logo

শরয়ী ইলম সংক্রান্ত কিছু জরূরী জ্ঞাতব্য বিষয়

লেখকঃ আবু আব্দিল ইলাহ্ ছালেহ্ বিন মুক্ববিল আল্ উছায়মী আত্ তামীমী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯

২- ইলম অনুযায়ী আমল করাঃ

আলেমের উচিত নিজ ইলম অনুযায়ী আমল করা। মহান আল্লাহ্ বলেনঃ

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لا تَفْعَلُونَ (২) كَبُرَ مَقْتاً عِنْدَ اللَّهِ أَنْ تَقُولُوا مَا لا تَفْعَلُونَ (৩)[ الصف ]

‘হে ঈমানদারগণ! তোমরা যা কর না তা বল কেন? নিশ্চয় আল্লাহর নিকট বড়ই ক্রোধের বিষয় এটা যে, তোমরা যা করবে না তা বলে বেড়াবে। (সূরা আছ্ ছাফ : ২-৩)

মহা পবিত্র আল্লাহ্ শুআইব-আলাইহিস্ সালাম-এর বক্তব্য উল্লেখ করেনঃ

( وَمَا أُرِيدُ أَنْ أُخَالِفَكُمْ إِلَى مَا أَنْهَاكُمْ عَنْهُ ) [ هود :৮৮]

‘আর আমি তো চাই না যে, যা থেকে আমি তোমাদেরকে নিষেধ করি তোমাদের বিরোধিতা করে আমি তাই করে বসব।’ (সূরা হূদ : ৮৮)

আলী রাযিয়াল্লাহু আনহু বলেনঃ

( هتف العلم بالعمل فإن أجابه وإلا ارتحل ) [ اقتضاء العلم العمل للخطيب البغدادي بتحقيق الألباني-رحمه الله ].

‘ইলম আমলকে আহবান করে থাকে, যদি সে তার ডাকে সাড়া দেয় তো ভাল কথা নতুবা সে প্রস্থান করে-তথা বিদায় নিয়ে যায়। (খত্বীব বাগদাদী প্রণীত আলবানী (রহ.) এর তাহক্বীক্ব ‘ইকতিযাউল ইলমিল আমাল’)।