hadith book logo

শরয়ী ইলম সংক্রান্ত কিছু জরূরী জ্ঞাতব্য বিষয়

লেখকঃ আবু আব্দিল ইলাহ্ ছালেহ্ বিন মুক্ববিল আল্ উছায়মী আত্ তামীমী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

৪-ভুল ফাৎওয়া থেকে ফিরে আসা :

ইলম অন্বেষনকারীর কর্তব্য হল এই বিষয়টি জেনে রাখা যে, সে আল্লাহ্ রাববুল আলামীনের পক্ষ থেকে তাঁর ফতওয়ায় স্বাক্ষর করছে। এজন্যই ইবনুল ক্বায়্যিম রহিমাহুল্লাহ্ একটি কিতাব রচনা করেছেন। তার নাম দিয়েছেনঃ ‘আলামুল মুওয়াক্বক্বিঈন আন্ রাবিবল আলামীন’ যার অর্থ হল, ‘রাববুল আলামীনের পক্ষ থেকে যারা দস্তখতকারী তাদের জ্ঞাতব্য।

মহান আল্লাহ বলেনঃ

( قُلْ إِنَّمَا حَرَّمَ رَبِّيَ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَالْأِثْمَ وَالْبَغْيَ بِغَيْرِ الْحَقِّ وَأَنْ تُشْرِكُوا بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ سُلْطَاناً وَأَنْ تَقُولُوا عَلَى اللَّهِ مَا لا تَعْلَمُونَ ) [ الأعراف :৩৩]

আপনি বলুন, আমার প্রতিপালক প্রকাশ্য ও গোপনীয় অশ্লীল বিষয়কে হারাম করেছেন। আর তিনি হারাম করেছেন, তোমাদের আললাহর শরীক করাকে - যার কোন সনদ তিনি অবতীর্ণ করেননি। তোমাদের জ্ঞান ব্যতিরেকে আল্লাহর ব্যাপারে কথা বলাও তিনি হারাম করেছেন। ( সূরা আল আরাফঃ ৩৩)।

অতএব আলেম, তালেবে ইলম প্রত্যেকেরই উচিত নিজ ঐ ফতওয়া থেকে ফিরে আসা যখনই তার ভ্রান্তিা প্রকাশ পাবে এবং তার কথার বিপরীতে হক উদ্ভাসিত হয়ে উঠবে।

সালাফে ছালেহীন থেকে তাদের পূর্ব ভুল ফতওয়া থেকে ফিরে আসার বর্ণনা পাওয়া যায়। ইবনু আব্দিল বার সুফইয়ান থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ইবনু আববাস ও যায়েদ বিন ছাবিত ঋতুবতী মহিলা সম্পর্কে মতবিরোধ করেন যে মহিলা মক্কা ত্যাগ করতে চায় (বিদায়ী তওয়াফ ছাড়া)। যায়েদ বলেন. সে বিদায় হতে পারবে না যে পর্যন্ত না তার শেষ মুহূর্তটি বায়তুল্লাহ দিয়ে (তাওয়াফ) অতিক্রান্তহবে। এটা শুনে ইবনু আববাস যায়েদকে বললেনঃ আপনি আপনার মহিলাদেরকে তথা উম্মু সুলাইমান ও তার সঙ্গিনীদেরকে জিজ্ঞাসা করুন। একথা শুনে যায়েদ গিয়ে তাঁর মহিলাদেরকে জিজ্ঞাসা করলেন অতঃপর হাসতে হাসতে ফিরে আসলেন এবং বললেনঃ তোমার কথাটিই সঠিক।... [এর পর লেখক উমার ইবনুল খাত্তাবের একটি যঈফ আছার উল্লেখ করেছিলেন,তা যঈফ হওয়ার জন্যই অনুবাদ করিনি।]