hadith book logo

শরয়ী ইলম সংক্রান্ত কিছু জরূরী জ্ঞাতব্য বিষয়

লেখকঃ আবু আব্দিল ইলাহ্ ছালেহ্ বিন মুক্ববিল আল্ উছায়মী আত্ তামীমী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫

ইলমের ফযীলত মর্মে কুরআন ও হাদীছ থেকে দলীল আল্লাহর কিতাব- আল্ কুরআন থেকে:

১-মহান আল্লাহর বাণী -

( أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِداً وَقَائِماً يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ )[ الزمر :৯]

‘যে ব্যক্তি রাত্রিকালে সাজদাহ্র মাধ্যমে অথবা দাঁড়িয়ে ইবাদত করে, পরকালের ভয় করে এবং তার প্রতিপালকের রহমতের আশা করে সে কি তার সমান যে এরূপ করে না? আপনি বলুন: যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান হতে পারে? উপদেশ তো কেবল তারাই গ্রহণ করে যারা বুদ্ধিমান। ’(সূরা আয্ যুমার : ৯)।

২-মহান আল্লাহর বাণীঃ

( يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ )[ المجادلة :১১]

‘তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা জ্ঞান প্রাপ্ত, আল্লাহ্ তাদের মর্যাদা উচ্চ করে দিবেন।’ ( সূরা আল্ মুজাদিলাহ্ : ১১)

৩-মহান আল্লাহর বাণীঃ

( شَهِدَ اللَّهُ أَنَّهُ لا إِلَهَ إِلَّا هُوَ وَالْمَلائِكَةُ وَأُولُو الْعِلْمِ قَائِماً بِالْقِسْطِ )[ آل عمران :১৮]

‘আল্লাহ্ সাক্ষ্য দিয়েছেন যে তিনি ব্যতীত প্রকৃত কোনই উপাস্য নেই। (একই বিষয়ে) ফেরেশতাগণ এবং ন্যায়নিষ্ঠ আলেমগণও সাক্ষ্য দিয়েছেন।’ (সূরা আলে ইমরান : ১৮)