hadith book logo

শরয়ী ইলম সংক্রান্ত কিছু জরূরী জ্ঞাতব্য বিষয়

লেখকঃ আবু আব্দিল ইলাহ্ ছালেহ্ বিন মুক্ববিল আল্ উছায়মী আত্ তামীমী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৫

হাদীস শাস্ত্র হাদীস শাস্ত্র দুটি প্রধান বিষয়কে শামিল করে। বিষয় দুটি হলঃ

১ - علم الحديث رواية :‘বর্ণনা ভিত্তিক হাদীস শাস্ত্রঃ

কথা, কাজ, সমর্থন ও গুণাবলী প্রভৃতি হতে যা কিছু নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকে সম্পর্কিত করা হয়েছে তা উদ্ধৃত করার উপর যে ইলম সুপ্রতিষ্ঠিত তাকেই علم الحديث روايةً ‘বর্ণনা ভিত্তিক হাদীস শাস্ত্র’ বলে।

২ - علم الحديث دراية :‘জানা তথা জ্ঞান আহরণের দিক থেকে হাদীস শাস্ত্রঃ

কেউ কেউ বলেনঃ

( هو معرفة القواعد المعرفة بحال الراوي والمروي )

তা হল এমন কিছু নীতিমালার নাম যা রাবী ও মারবীর অবস্থার পরিচয়দানকারী।

‘রাবী’ হল হাদীসের বর্ণনাকারী। আর ‘মারবী’ হল, যা কিছু রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকে (কথা, কাজ, সমর্থন ও গুণাবলী প্রভৃতি হিসাবে) সম্পর্কিত করা হয়েছে।

অতএব জ্ঞান ভিত্তিক ইলমে হাদীছের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত রয়েছে-

(ক) সনদঃ এটা হল রেজাল বা রাবীদের ধারাবাহিকতা রাসূলুল্লাহ সা. পর্যন্ত হাদীসটির ধারাবাহিক সুত্র।

খ) মতনঃ আর তা হল ঐ কথা-হাদীছ যা সুত্র-সনদ বর্ণনার পর উক্ত হয়েছে। কেউ কেউ মনে করেন কথার শর্ত লাগানো ছহীহ নয়। কারণ সংকলিত বস্ত্ত কোন কোন সময় (নবীর) কর্মও হতে পারে। আর (এবিষয়ে) আল্লাহই অধিক অবগত।

উদাহরণঃ ইমাম বুখারী (রহ.) বলেনঃ

حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِي مَالِكٌ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ اللَّهُ أَنْفِقْ يَا ابْنَ آدَمَ أُنْفِقْ عَلَيْكَ [ أخرجه البخاري مطولاً في عدة مواضع ৪৬৮৪]

‘আমাকে হাদীছ বর্ণনা করে শুনিয়েছেন ইসমাঈল। তিনি বলেনঃ আমাকে মালেক-আবুয্ যিনাদ থেকে হাদীছ বর্ণনা করে শুনিয়েছেন, তিনি আ’রাজ থেকে, তিনি আবু হোরায়রা (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ মহান আল্লাহ্ বলেছেনঃ

হে আদম সন্তান! আল্লাহর রাস্তায় খরচ কর, তাহলে আমিও তোমার জন্য খরচ করব।(বুখারী তাঁর ছহীহ বুখারীর বিভিন্ন স্থানে এটিকে সংকলন করেছেন। যেমন হা/৪৬৮৪)

অত্র হাদীছে সনদ হল হাদীছের রেজাল তথা বর্ণনাকারীগণ। যেমন ‘আমাকে হাদীছ বর্ণনা করে শুনিয়েছেন ইসমাঈল। তিনি বলেনঃ আমাকে মালেক-আবুয্ যিনাদ থেকে হাদীছ বর্ণনা করে শুনিয়েছেন, তিনি আ’রাজ থেকে, তিনি আবু হোরায়রা (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণনা করেছেন। এ পর্যন্ত হল সনদ। এবং মতন হলঃ ‘হে আদম সন্তান...’।

জ্ঞান নির্ভর হাদীস শাস্ত্রের উপকারিতা হলঃ ‘কোন্টি গ্রহণযোগ্য হাদীছ এবং কোন্টি প্রত্যাখ্যানযোগ্য হাদীছ’ তার পরিচয় লাভ করা।