hadith book logo

শরয়ী ইলম সংক্রান্ত কিছু জরূরী জ্ঞাতব্য বিষয়

লেখকঃ আবু আব্দিল ইলাহ্ ছালেহ্ বিন মুক্ববিল আল্ উছায়মী আত্ তামীমী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৭

চতুর্থ ভূমিকা: ইলমুল আক্বীদাহ্ তথা আক্বীদাহ্ বিষয়ক জ্ঞান

আক্বীদাহ্ এর সংজ্ঞাঃ

‘আক্বীদাহ্’এর আভিধানিক অর্থঃ আকদুল হাবল অর্থ্যাৎ রশীতে গিরাহ লাগানো থেকে গৃহীত। যার অর্থ হল রশির এক অংশকে আরেক অংশের সাথে বেঁধে ফেলা।

শরী‘আতের দৃষ্টিতে আক্বীদাহ্ হলঃ এই মর্মে সুদৃঢ়ভাবে ঈমান-বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ্ হলেন সমস্ত কিছুর প্রতিপালক, মালিক, সৃষ্টিকর্তা এবং তিনি এককভাবে এই বিষয়ের অধিকারী যে শুধু তাঁর সমীপে ইবাদত নিবেদন করতে হবে। এবং একমাত্র তিনিই হলেন সকল পূর্ণাঙ্গ গুনাহবলী দ্বারা গুণাম্বিত। এবং সকল প্রকার দোষত্রুটি থেকে চিরমুক্ত। এই বিশ্বাস আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় এবং অবাধ্যতার মাধ্যমে হ্রাস পায়। এই বিশ্বাস কে আঁকড়ে ধরে রাখতে হবে এবং তদানুযায়ী আমল করতে হবে।