hadith book logo

কিতাবুন নিসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

হে মুসলিম মা-বোন! আল্লাহ তা‘আলার অশেষ কৃপায় আপনি একজন মুসলিম নারী হতে পেরেছেন- এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন। কেননা পৃথিবীর কোন ধর্মেই নারীর যথাযথ মূল্যায়ন ছিল না। ইসলামই একমাত্র জীবনব্যবস্থা, যাতে নারীকে যথাযথ মূল্যায়ন করা হয়েছে এবং নারীর উপযুক্ত অধিকার দেয়া হয়েছে। আল্লাহ তা‘আলা বলেন,

﴿لَئِنْ شَكَرْتُمْ لَاَزِيْدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ اِنَّ عَذَابِيْ لَشَدِيْدٌ﴾

যদি তোমরা কৃতজ্ঞ হও তবে অবশ্যই আমি তোমাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, (তবে জেনে রেখো) নিশ্চয় আমার শাস্তি খুবই কঠোর। (সূরা ইবরাহীম- ৭)

﴿ وَمَنْ يَّشْكُرْ فَاِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهٖۚ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللهَ غَنِيٌّ حَمِيْدٌ﴾

যে কৃতজ্ঞতা প্রকাশ করে, সে তো তা নিজেরই কল্যাণের জন্য করে। আর যে অকৃতজ্ঞ হয় (সে নিজেরই ক্ষতিসাধন করে); নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত ও প্রশংসিত। (সূরা লুকমান- ১২)

﴿ مَا يَفْعَلُ اللّٰهُ بِعَذَابِكُمْ اِنْ شَكَرْتُمْ وَاٰمَنْتُمْؕ وَكَانَ اللهُ شَاكِرًا عَلِيْمًا﴾

তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ কর ও ঈমান আনয়ন কর, তবে তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহর কী লাভ? আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশকারী ও সর্বজ্ঞ।

(সূরা নিসা- ১৪৭)