hadith book logo

কিতাবুন নিসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৬

৮. উল্কি করা ও নকল চুল লাগানোর বিধান কী?

মুসলিম নারীদের জন্য এটা সমীচীন নয় যে, তারা উল্কি করবে ও নকল চুল লাগাবে। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, উল্কি করা, নকল চুল লাগানো মহিলা, চেহারার লোম (ভ্রু) উৎপাটনকারিণী, সৌন্দর্যের জন্য দাঁত ঘষে বিদীর্ণকারিণী এবং আল্লাহর সৃষ্টি পরিবর্তনকারিণীদেরকে আল্লাহ তা‘আলা লানত করেছেন। [সহীহ বুখারী, হা/৪৮৮৬; সহীহ মুসলিম, হা/৫৬৯৫; আবু দাউদ, হা/৪১৭১।]