hadith book logo

কিতাবুন নিসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৩

১৫. গান-বাজনা শ্রবণ করার বিধান কি?

গান বাজনা শোনা হারাম। এতে কোন সন্দেহ নেই। গান অন্তরে কপটতা সৃষ্টি করে। আর গান শোনা হচ্ছে অনর্থক কথা ও তার দিকে ধাবিত হওয়ার নামান্তর। আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَمِنَ النَّاسِ مَنْ يَّشْتَرِيْ لَهْوَ الْحَدِيْثِ لِيُضِلَّ عَنْ سَبِيْلِ اللهِ بِغَيْرِ عِلْمٍۗ وَيَتَّخِذَهَا هُزُوًاؕ اُولٰٓئِكَ لَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ﴾

মানুষের মধ্যে এমন লোকও আছে, যারা লোকদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অজ্ঞতাবশত অমূলক কাহিনী ক্রয় করে নেয় এবং আল্লাহর দেখানো পথকে ঠাট্টা-বিদ্রূপের বস্তু বানিয়ে নেয়। (জেনে রেখো) এদের জন্যই রয়েছে অপমানজনক শাস্তি। (সূরা লুকমান- ৬)

ইবনে মাসউদ (রাঃ) এ আয়াতের ব্যাখ্যায় বলেন, ঐ আল্লাহর শপথ যিনি ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই, এটা হচ্ছে গান। [দুররুল মানসূর, ১১/৬১৬ পৃঃ ; তাফসীরে তাবারী, ১৮/৫৩৫ পৃঃ ; কুরতুবী, ১১৪/৫২।]

তাছাড়া রাসূলুল্লাহ ﷺ গান-বাজনা হারাম করে দিয়েছেন। তিনি বলেছেন,

لَيَكُوْنَنَّ مِنْ أُمَّتِيْ أَقْوَامٌ يَسْتَحِلُّوْنَ الْحِرَ وَالْحَرِيْرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ

আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায়ের আবির্ভাব হবে, যারা যিনা-ব্যভিচার, রেশমী কাপড় ব্যবহার, মদ্যপান ও গান-বাজনা হালাল মনে করবে। [সহীহ বুখারী, হা/৫৫৯০; আবু দাউদ, হা/৪০৪১; সিলসিলা সহীহাহ, হা/৯১; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/২০৬৭; মিশকাত, হা/৫৩৪৩।]