১
কিতাবুন নিসা
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫৭
তায়াম্মুম করার নিয়ম
১. প্রথমে নিয়ত করতে হবে এবং বিসমিল্লাহ বলতে হবে।
২. দু’হাত মাটিতে বা বালিতে অথবা দেয়ালে বা ধূলামিশ্রিত পাথরের উপর মারতে হবে; এরপর ফুঁ দিয়ে ঝেড়ে নিতে হবে।
৩. এরপর উভয় হাতের তালু দিয়ে মুখমন্ডল মাসাহ করতে হবে।
৪. এরপর বাম হাত দিয়ে ডান হাত কব্জি পর্যন্ত এবং ডান হাত দিয়ে বাম হাত কব্জি পর্যন্ত মাসাহ করতে হবে। রাসূলুল্লাহ ﷺ এর তায়াম্মুম সম্পর্কে হাদীসে এসেছে,
নবী ﷺ দু’হাত মাটিতে মারলেন এবং দু’হাতে ফুঁ দিয়ে তাঁর মুখমন্ডল ও উভয় হাতের কব্জি পর্যন্ত মাসাহ করলেন। [সহীহ বুখারী, হা/৩৩৮; ইবনে মাজাহ, হা/৫৬৯।]
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তোমাদের জন্য এটাই যথেষ্ট হবে যে, তোমরা দু’হাত মাটিতে মেরে ফুঁ দিয়ে ঝেড়ে নিবে, তারপর উভয় হাতের তালু দিয়ে মুখমন্ডল ও দু’হাত কব্জি পর্যন্ত মাসাহ করবে। [সহীহ মুসলিম, হা/৮৪৫; আবু দাউদ, হা/৩২৪।]