১
কিতাবুন নিসা
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮১
১৩. স্বামীর ভাই অথবা চাচাত ভাইদের সামনে আসার বিধান কী?
স্বামীর ভাই বা চাচাত ভাইয়েরা মুহরিমদের অন্তর্ভুক্ত নয়। তাই তাদের সম্মুখে তা প্রকাশ করা বৈধ নয়, যা কেবল মুহরিমদের সামনে প্রকাশ করতে পারে- যদিও তারা সৎ ও নির্ভরযোগ্য হয়। হাদীসে এসেছে,
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ أَنَّ رَسُوْلَ اللهِ قَالَ : إِيَّاكُمْ وَالدُّخُوْلَ عَلَى النِّسَاءِ فَقَالَ رَجُلٌ مِّنَ الْأَنْصَارِ يَا رَسُوْلَ اللهِ أَفَرَأَيْتَ الْحَمْوَ قَالَ الْحَمْوُ الْمَوْتُ .
উকবা ইবনে আমের (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, মহিলাদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাকো। তখন আনসারদের মধ্য থেকে জনৈক ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল! দেবরদের ব্যাপারে কী নির্দেশ? তখন তিনি বললেন, দেবর তো মৃত্যুর সমতুল্য অর্থাৎ তার থেকে বেশি সতর্ক থাকা দরকার, যেন দেখা সাক্ষাৎ না হয়। [সহীহ বুখারী, হা/৫২৩২; সহীহ মুসলিম, হা/৫৮০৩; তিরমিযী, হা/১১৭১; মুসনাদে আহমাদ, হা/১৭৩৮৫; সুনানুল কুবরা লিন নাসাঈ, হা/৯১৭২; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/১৩৯০১; মিশকাত, হা/৩১০২।]