১
কিতাবুন নিসা
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮৮
২০. হায়েয বন্ধ করার উপকরণ ব্যবহার করার বিধান কী?
মহিলাদের হায়েয বন্ধ করার উপকরণ নিম্নে বর্ণিত দুটি শর্তে ব্যবহার করা বৈধ :
প্রথম শর্ত : যদি মহিলার কোন ক্ষতির আশঙ্কা না থাকে। আর যদি তাতে ক্ষতির আশঙ্কা থাকে, তবে বৈধ হবে না।
দ্বিতীয় শর্ত : যদি তার সাথে স্বামীর কোন অধিকার সম্পৃক্ত থাকে। তবে স্বামীর অনুমতি নিতে হবে। যেমন- কোন মহিলা ইদ্দত পালন করা অবস্থায় আছে। স্বামীর প্রতি তার খাওয়া-পরা দেয়া ওয়াজিব। এ অবস্থায় সময় দীর্ঘায়িত করার উদ্দেশ্যে যদি স্ত্রী হায়েয বন্ধ করার উপকরণ ব্যবহার করে, তবে স্বামীর উপর ন্যস্ত খাওয়া-পরা দেয়ার মেয়াদকাল দীর্ঘায়িত হবে। ফলে স্বামীর অনুমতি ব্যতীত হায়েয বন্ধ রাখার উপকরণ ব্যবহার করা ঐ স্ত্রীর জন্য বৈধ হবে না।
উল্লেখ্য যে, যেসব ক্ষেত্রে হায়েয বন্ধ করার উপকরণ ব্যবহার করা বৈধ রয়েছে, সেসব ক্ষেত্রেও একান্ত প্রয়োজন ব্যতীত তা ব্যবহার না করা উত্তম। কেননা আল্লাহর নির্ধারিত নিয়মকে আপন গতিতে চলতে দেয়া অধিকতর স্বাস্থ্যসম্মত ও নিরাপদ।