hadith book logo

কিতাবুন নিসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৫

৭. মহিলাদের প্যান্ট পরিধানের বিধান কী?

মুসলিম নারীদের জন্য এটা সমীচীন নয় যে, তারা প্রগতির স্রোতে গা ভাসিয়ে কোন রকম যাচাই-বাছাই না করে হরেক রকম পোশাক পরিধান করবে। এ সমস্ত পোশাকের অধিকাংশই ইসলাম সমর্থিত পোশাকের সাথে সামঞ্জস্যশীল নয়। যেমন- আঁট-সাঁট জামা, পাতলা কাপড়ের জামা, সম্পূর্ণ শরীর আবৃতকারী নয় এমন জামা ইত্যাদি।

সুতরাং বর্তমানে প্রচলিত প্যান্টও এ হুকুমের অমত্মর্ভুক্ত হবে। কেননা এটা আঁট-সাঁট পোশাকের অমত্মর্ভুক্ত। এটি নারীদের পায়ের মাপ, পেটের মাপ, কোমরের মাপ ইত্যাদি প্রকাশ করে দেয়।

ফলে এটা পরিধানকারী মহিলা ঐ বিশুদ্ধ হাদীসের আওতায় পড়ে যায় যা হচ্ছে,

عَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُوْنَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيْلَاتٌ مَائِلَاتٌ رُءُوْسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ لَا يَدْخُلْنَ الْجَنَّةَ وَلَا يَجِدْنَ رِيْحَهَا وَإِنَّ رِيْحَهَا لَيُوْجَدُ مِنْ مَسِيْرَةِ كَذَا وَكَذَا

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, জাহান্নামবাসী দু’প্রকার, আমি যাদেরকে (এ পর্যন্ত) দেখিনি। একদল মানুষ, যাদের সঙ্গে গরুর লেজের মতো চাবুক থাকবে, তা দ্বারা তারা লোকজনকে মারবে এবং একদল স্ত্রী লোক, যারা কাপড় পরিহিত উলঙ্গ, যারা অন্যদের আকর্ষণকারিণী ও আকৃষ্টা, তাদের মাথার চুলের অবস্থা উটের হেলে পড়া কুঁজের মতো। ওরা জান্নাতে যেতে পারবে না, এমনকি তার সুঘ্রাণও পাবে না। অথচ এত এত দূর হতে তার সুঘ্রাণ পাওয়া যায়। [সহীহ মুসলিম, হা/৫৭০৪; জামেউস সগীর, হা/৭২৪৭; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/২০৪৪; সিলসিলা সহীহাহ, হা/১৩২৬; মিশকাত, হা/৩৫২৪।]