১
কিতাবুন নিসা
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭৭
৯. নেল পালিশ লাগানো ও নখ লম্বা করার বিধান কী?
নখে নেল পালিশ লাগানো ও নখ লম্বা করা নিকৃষ্ট অভ্যাস, যা ইউরোপীয় চরিত্রহীনা ব্যভিচারিণীদের অভ্যাস ছিল। আজকাল অনেক মুসলিম নারীদের মাঝেও তা প্রবেশ করেছে এবং যা কিছু কিছু যুবকরাও করে থাকে। এতে আল্লাহর সৃষ্টির পরিবর্তন হয়। যারা এরূপ করবে তাদের উপর আল্লাহ লানত করেছেন। অন্যদিকে কাফিরদের সাথে সাদৃশ্য গ্রহণ করাও নিষিদ্ধ। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি কোন জাতির অনুকরণ করবে সে তাদেরই অর্ন্তভুক্ত। [সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/২০৮৯; মুসনাদে আহমাদ, হা/৫১১৪।]
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, ফিতরাতী (স্বভাবজাত) কাজ ৫টি। যথা- খাতনা করা, (ক্ষৌর কার্য করা) অপর বর্ণনায় নাভির নিচের লোম মুন্ডানো, গোঁফ খাটো করা, নখ কর্তন করা, বগলের লোম তুলে ফেলা। [সহীহ বুখারী, হা/৫৮৯১; সহীহ মুসলিম, হা/৬২১; নাসাঈ, হা/৯।]