১
কিতাবুন নিসা
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭৮
১০. পরপুরুষের সাথে একাকী হওয়ার বিধান কী?
পরপুরুষের সাথে কোন বেগানা নারীর একাকী হওয়া বা নির্জনে অবস্থান করা ইসলামে নিষিদ্ধ। কারণ এর ফলে শয়তান তার উদ্দেশ্য হাসিলের সুযোগ পেয়ে যায়। এজন্য নবী ﷺ এ ব্যাপারে অত্যমত্ম কঠোরভাবে নিষেধাজ্ঞারোপ করেছেন। হাদীসে এসেছে,
ইবনে আববাস (রাঃ) হতে বর্ণিত। একদা তিনি নবী ﷺ-কে বলতে শুনেছেন যে, তিনি বলেন, মাহরাম লোকের উপস্থিতি ব্যতীত কোন পুরুষ যেন একাকী (গায়রে মাহরাম) নারীর কাছে না যায়। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল! আমার স্ত্রী হজ্জ করার জন্য বেরিয়ে গেছে এবং আমি অমুক অমুক জিহাদে যাওয়ার জন্য আমার নাম তালিকাভুক্ত করিয়েছি। নবী ﷺ বললেন, তুমি ফিরে যাও এবং তোমার স্ত্রীর সঙ্গে হজ্জ করো। [সহীহ বুখারী, হা/৩০০৬; সহীহ মুসলিম, হা/৩৩৩৬; মুসনাদে আহমাদ, হা/১৯৩৪; সহীহ ইবনে খুযায়মা, হা/২৫২৯; মুসনাদে আবু ই‘আলা, হা/২৩৯১; মু‘জামুল কাবীর লিত তাবারানী, হা/১২০৪১; মিশকাত, হা/২৫১৩।]
রাসূলুল্লাহ ﷺ আরো বলেছেন,
لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِاِمْرَأَةٍ إِلَّا كَانَ ثَالِثَهُمَا الشَّيْطَانُ
কোন পুরুষ কোন মহিলার সাথে একাকী হলেই শয়তান তাদের তৃতীয়জন হবে। [তিরমিযী, হা/১১৭১; মুসনাদে আহমাদ, হা/১৩৬৯২; সিলসিলা সহীহাহ, হা/৪৩০।]
এখানে একাকীত্ব বলতে ঘরে, গাড়িতে, কিংবা বাজার অথবা ব্যবসার স্থলে নির্জনতাকে বুঝায়।
কারণ এসব ক্ষেত্রে তাদের মধ্যে কামভাব জাগ্রতকারী গোপনীয় আলাপ সংঘটিত হওয়া স্বাভাবিক। আর যদিও বা নারী ও পুরুষদের মধ্যে কিছু সংখ্যক লোক পাপবিমুখ, আললাহভীরু, খিয়ানত ও পাপকর্ম অপছন্দকারী রয়েছে তবুও শয়তান তাদের মধ্যে প্রবেশ করে এবং পাপকর্মকে স্বাভাবিক ব্যাপার বলে কুমন্ত্রণা দেয়। তাই এসব ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাই সর্বাধিক হেফাযত ও নিরাপত্তার ব্যবস্থা।