hadith book logo

কিতাবুন নিসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৪

১৬. বিবাহপূর্ব সম্পর্ক গড়ে তোলার বিধান কী?

বিবাহের পূর্বে প্রস্তাব প্রেরণ ও গ্রহণের পরে হলেও কারো সাথে কোনরূপ সম্পর্ক গড়ে তোলা বৈধ হবে না। কেননা কোন নারীর আক্বদ সম্পন্ন হওয়ার পূর্বমুহূর্ত পর্যন্ত সে পুরুষদের জন্য হারাম থাকে। কোন ব্যক্তির পক্ষে জায়েয নয় যে, সে পর নারীর সাথে কথা, দর্শন বা নির্জনতার মাধ্যমে স্বাদ ভোগ করবে। হাদীসে এসেছে,

কোন পুরুষ কোন নারীর সাথে নির্জন হবে না মুহরিম ছাড়া। আর কোন নারী সফর করবে না মুহরিম ব্যতীত। [সহীহ বুখারী, হা/৩০০৬; সহীহ মুসলিম, হা/৩৩৩৬; মুসনাদে আহমাদ, হা/১৯৩৪; সহীহ ইবনে খুযায়মা, হা/২৫২৯; মুসনাদে আবু ই‘আলা, হা/২৩৯১; মু‘জামুল কাবীর লিত তাবারানী, হা/১২০৪১; মিশকাত, হা/২৫১৩।]