১
কিতাবুন নিসা
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৭
সমাবেশ কেন্দ্রিক মুসলিম নারীর দায়িত্ব
নারীদের মধ্যে অনেকভাবে সমাবেশ ঘটে থাকে। সুতরাং একজন আদর্শ নারী হিসেবে এসব ক্ষেত্রে অনেক দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। যারা এসব সমাবেশ ইসলামের জন্য কাজে লাগাতে চায় তারা নিচের পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন :
১. সভা-সমিতিতে কার্যকরভাবে অংশগ্রহণ করবে এবং সেখানে ইসলামী বিধিবিধানকে বাস্তবায়ন করার সর্বাত্মক চেষ্টা চালাবে।
২. সভা-সেমিনারে নিজের মতামত পেশ করার মাধ্যমে কল্যাণকর কাজে উৎসাহ প্রদান করবে এবং অপকর্ম থেকে সতর্ক থাকবে।
৩. শরীয়তের দলীল-প্রমাণ ও বাস্তবভিত্তিক প্রমাণাদির মাধ্যমে সাহসিকতা ও সচেতনতার সাথে বাতিল যুক্তি-প্রমাণাদির বিরুদ্ধে সোচ্চার থাকবে।
৪. যখন সে এমন কোন অবস্থা লক্ষ্য করবে- যা উপদেশ দাবি করে, তখন সরাসরি নসীহত করবে।
৫. ইসলামের বাস্তব ও কার্যকর চিত্র তুলে ধরবে। ফলে নারীরা প্রত্যেকেই তাদের বাহ্যিক ও আভ্যন্তরীণ সমস্যাগুলোর মোকাবেলায় সহজেই ইসলামকে আদর্শ হিসেবে গ্রহণ করতে আগ্রহী হয়ে উঠবে।
৬. সর্বদা নিজের মধ্যে উত্তম আচার-আচরণ বহাল রাখবে। কোনক্রমেই কারো সাথে খারাপ আচরণ প্রদর্শন করা যাবে না। কেননা কথার চেয়ে চরিত্র ও নৈতিকতার প্রভাব অনেক বেশি।