hadith book logo

কিতাবুন নিসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৩

দাওয়াত ও প্রশিক্ষণের বিষয়বসত্মু

গোটা দ্বীনই দাওয়াতের বিষয়। আর বিষয়গুলো কয়েকটি ভাগে বিভক্ত।

১. আকীদাগত বিষয়সমূহ :

দাওয়াতের ক্ষেত্রে প্রধান বিষয় হচ্ছে আকীদা বা বিশ্বাসগত বিষয়সমূহ। তার মধ্যে উল্লেখযোগ্য দিকগুলো হলো :

 ঈমানের রুকন বা স্তম্ভসমূহ এবং সেগুলোর সাথে সংশ্লিষ্ট অধ্যায় ও মাসআলাসমূহ।

 ঈমান ও তাওহীদের বিপরীত বিষয়সমূহ। যেমন- আল্লাহর সাথে শরীক করা, মুনাফিকী করা, কাফিরদের সাথে বন্ধুত্ব করা, রাসূলুল্লাহ ﷺ-কে গালি দেয়া, দ্বীনের কোন বিষয়কে অস্বীকার করা বা তুচ্ছজ্ঞান করা, দ্বীন নিয়ে ঠাট্টাবিদ্রূপ করা, জাদু করা ইত্যাদি।

২. ইবাদাতের বিষয়সমূহ :

ঈমানের পরপরই ইবাদাতের গুরুত্ব প্রাধান্যযোগ্য। দাওয়াতের ক্ষেত্রে ইবাদাতের বিষয়সমূহ হলো :

 পবিত্রতা ও এর সাথে সংশ্লিষ্ট বিষয়সমূহ। যেমন- পবিত্রতা অর্জন করা, ওযু করা, নাপাক ও পাক জিনিস সম্পর্কে জ্ঞানার্জন করা ইত্যাদি।

 নামায ও এর সাথে সংশ্লিষ্ট বিষয়সমূহ। যেমন- পাঁচ ওয়াক্ত নামাযের গুরুত্ব, সময়, পরিমাণ ও বিধিবিধান, নফল নামায তথা সুন্নাতে মুয়াক্কাদা, বেতরের নামায, তাহিয়্যাতুল ওযুর নামায, মসজিদে প্রবেশের নামায, বৃষ্টিবর্ষণের নামায, ভয়ের সময় নামায, নামাযের ফরয-ওয়াজিব-মুসত্মাহাব বিষয়সমূহ, নামাযের গুরুত্ব, নামাযের উপকারিতা, নামায না পড়ার পরিণাম ইত্যাদি।

 যাকাত ও এ সংক্রামত্ম বিষয়সমূহ। যেমন- যাকাতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, যাকাত ফরয হওয়ার পরিমাণ, যাকাত আদায়ের খাতসমূহ, যাকাত আদায় না করার পরিণাম ইত্যাদি।

 রোযা ও এ সংক্রামত্ম বিষয়সমূহ। যেমন- রোযা রাখার নিয়ম, রোযার গুরুত্ব ও প্রয়োজনীয়তা, রোযা ভঙ্গের কারণসমূহ, রোযা না রাখার পরিণাম ইত্যাদি।

 হজ্জ ও উমরা এবং এর সাথে সংশ্লিষ্ট বিষয়সমূহ। যেমন- হজ্জ পালন করার বিধিবিধান, হজ্জের গুরুত্ব ও ফযীলত, হজ্জের মাহাত্ম্য ইত্যাদি।

 ইসলামের অন্যান্য বিধানসমূহ, যেগুলো ইবাদাতের হিসেবে গণ্য হয়। যেমন- বিনয়-নম্রতা, আল্লাহভীতি, আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর জন্য বন্ধুত্ব অথবা শত্রুতা পোষণ করা, সকল কাজ আল্লাহর সমত্মুষ্টির উদ্দেশ্যে সম্পাদন করা ইত্যাদি।

৩. হক বা অধিকারের বিষয়সমূহ :

অধিকার দুই প্রকার। একটি হচ্ছে, আল্লাহর অধিকার; আর অপরটি হচ্ছে, বান্দার অধিকার। এ উভয় প্রকার অধিকারই সাধ্যানুযায়ী পালন করা সকলের উপর আবশ্যক। সুতরাং এ সংক্রামত্ম বিষয়সমূহ দাওয়াত ও প্রশিক্ষণের বিষয়বসত্মুর অমত্মর্ভুক্ত। আর সেগুলো হলো :

 বান্দার উপর আল্লাহর অধিকার সংক্রামত্ম বিষয়সমূহ। যেমন- আল্লাহর ইবাদাত পাওয়ার অধিকার, আল্লাহর প্রশংসা পাওয়ার অধিকার, আল্লাহর কৃতজ্ঞতা পাওয়ার অধিকার ইত্যাদি।

 আল্লাহর উপর বান্দার অধিকারসমূহ। যেমন- বান্দার সৎকাজের পুরস্কার পাওয়ার অধিকার, নিয়ামত পাওয়ার অধিকার ইত্যাদি।

 সমত্মানের উপর পিতামাতার অধিকারসমূহ। যেমন- সদ্ব্যবহার করা, পিতামাতার সেবা করা, পিতামাতার অবাধ্য না হওয়া ইত্যাদি।

 পিতামাতার উপর সমত্মানের অধিকারসমূহ। যেমন- সমত্মানকে লালনপালন করা, সঠিক শিক্ষা প্রদান করা ইত্যাদি।

 ভাই-বোনদের অধিকারসমূহ। যেমন- একে অপরের সাথে সদ্ব্যবহার করা, পরস্পরকে সাহায্য-সহযোগিতা করা ইত্যাদি।

 স্বামীর উপর স্ত্রীর অধিকারসমূহ। যেমন- স্ত্রীর ভরণ-পোষণ প্রদান করা, তার সাথে সদ্ব্যবহার করা, তাকে সম্মান করা ইত্যাদি।

 স্ত্রীর উপর স্বামীর অধিকারসমূহ। যেমন- স্বামীর সেবা করা, সর্বদা তাকে সমত্মুষ্ট রাখার চেষ্টা করা, তার অনুপস্থিতিতে তার সম্পদসমূহের হেফাযত করা ইত্যাদি।

 শ্রমিকের অধিকারসমূহ। যেমন- তাদের শ্রমফল তথা বেতন ভাতা যথাযথভাবে পাওয়া, সদ্ব্যবহার পাওয়া ইত্যাদি।

 প্রতিবেশীর অধিকারসমূহ। যেমন- প্রতিবেশীর সাথে দেখা হলে সালাম প্রদান করা, পরস্পর সাহায্য-সহযোগিতা করা, পরস্পরের আমানতের হেফাযত করা ইত্যাদি।

 আত্মীয়-স্বজনদের অধিকারসমূহ। যেমন- তাদের সাথে যোগাযোগ রক্ষা করা, সদ্ব্যবহার করা, অসুস্থ হলে দেখতে যাওয়া ইত্যাদি।

 ইয়াতীমদের অধিকারসমূহ। যেমন- তাদের সাথে সদ্ব্যবহার করা, তাদের মাল-সম্পদের ব্যাপারে সতর্ক থাকা ইত্যাদি।

 লেনদেন বিষয়ক অধিকারসমূহ। যেমন- সর্বদা লেনদেন স্বচ্ছ রাখা, প্রতারণা না করা, ধোঁকা না দেয়া ইত্যাদি।

৪. আচার-আচরণ ও চারিত্রিক বিষয়সমূহ :

প্রতিটি ব্যক্তির জন্য তার আচার-ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে নিম্নোক্ত বিষয়সমূহ উল্লেখযোগ্য :

 উত্তম লেনদেনের বিষয়সমূহ। যেমন- করযে হাসানা প্রদান করা, সময়মতো ঋণ পরিশোধ করা, লিখিত লেনদেন করা ইত্যাদি।

 দয়া বা অনুগ্রহের বিষয়সমূহ। যেমন- ছোটদের স্নেহ করা, গরীব-মিসকীনদেরকে সাহায্য করা, অসহায় ও মাযলুমের পাশে থাকা ইত্যাদি।

 দানশীলতার বিষয়সমূহ। যেমন- বেশি বেশি দান করা, কৃপণতা না করা, আল্লাহর উদ্দেশ্যে দান করা ইত্যাদি।

 সততার বিষয়সমূহ। যেমন- সত্য কথা বলা, মিথ্যা না বলা, প্রতারণা না করা, ধোঁকা না দেয়া ইত্যাদি।

 বিশ্বসত্মতার বিষয়সমূহ। যেমন- আমানত রক্ষা করা, খিয়ানত না করা, মুনাফিকী না করা ইত্যাদি।

 বিভিন্ন ধরনের আদব-কায়দাসমূহ। যেমন- ঘরে প্রবেশের আদব, খাওয়ার আদব, ঘুমানোর আদব, মসজিদে প্রবেশের আদব, রাসত্মায় চলাফেরা করার আদব ইত্যাদি।