১
কিতাবুন নিসা
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮
নারীর মর্যাদা কিসে
ইসলামের দৃষ্টিতে মানুষ অতীব সম্মানিত ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী। সর্বোপরি মানুষ এই পৃথিবীতে আল্লাহর খলীফা। ইসলাম জন্মগতভাবে মানুষকে এ মর্যাদা দিয়েছে। তবে মানুষ নিজেই যদি নিজের চরিত্র ও কার্যকলাপের ফলে জানোয়ার থেকেও নিচে নেমে যায় তবে তা স্বতন্ত্র কথা।
মানবজাতির নারী-পুরুষদের মধ্যে যে কেউই উত্তম স্বভাব-চরিত্র ও কাজ কর্মের ধারক হবে, সেই প্রকৃতপক্ষে সাফল্য লাভ করতে সক্ষম হবে। পক্ষান্তরে নারী বা পুরুষ যে-ই তার আমলনামাকে কলুষিত করবে, সে-ই চরমভাবে ব্যর্থ হবে। এক্ষেত্রে নারী-পুরুষের মাঝে কোনরূপ পার্থক্য করা হবে না।
﴿وَمَنْ يَّعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰٓئِكَ يَدْخُلُوْنَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُوْنَ نَقِيْرًا﴾
মুমিন অবস্থায় পুরুষ অথবা নারীর মধ্যে যারা সৎকাজ করে তারাই জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি অণুপরিমাণও যুলুম করা হবে না।
(সূরা নিসা- ১২৪)