hadith book logo

কিতাবুন নিসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭২

৪. অনেকদিন পর্যন্ত অলসতাবশত নামায পড়েননি- এখন কী করবেন?

তওবা পূর্বের পাপরাশিকে ধ্বংস করে দেয়। কেননা আল্লাহ স্বীয় বান্দাদের তওবা কবুল করেন এবং পাপ মার্জনা করেন। সুতরাং আপনার উপর কর্তব্য হচ্ছে, আপনার পাপকর্মের জন্য অনুতপ্ত হওয়া এবং এগুলো ভবিষ্যতে পুনরায় সংঘটিত না করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় করা। তারপর বেশি বেশি করে নফল আমলসমূহ পালন করা। যেমন- নফল নামায পড়া, নফল রোযা রাখা, যিকির করা, কুরআন পাঠ করা এবং দু‘আ করা ইত্যাদি।