hadith book logo

কিতাবুন নিসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

নারীকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেননি

ইসলাম আগমনের পূর্বে নারীকে অকেজো ও অকল্যাণকর মনে করে তাদের প্রতি চরম অবহেলা প্রদর্শন করা হয়েছিল। ইসলাম এই অবস্থার বিরুদ্ধে আওয়াজ তুলেছে। উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছে, মানব জীবনধারা সমানভাবে নারী ও পুরুষ উভয়েরই মুখাপেক্ষী। নারীকে সমাজের এক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য অংশরূপেই সৃষ্টি করা হয়েছে। পুরুষকে যেমন লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করা হয়েছে, নারীদেরকেও সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করা হয়েছে। উভয়ের জীবনের উদ্দেশ্য বাস্তবায়িত হওয়াই স্রষ্টার ইচ্ছা।