১
কিতাবুন নিসা
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮৯
২১. জন্মনিয়ন্ত্রণের উপকরণ ব্যবহার করার বিধান কী?
জন্মনিয়ন্ত্রণের উপকরণ ব্যবহার করার অবস্থা দু’প্রকার :
প্রথম প্রকার : স্থায়ী গর্ভনিরোধ। এটা বৈধ নয়। কেননা গর্ভ বন্ধ হলে বংশধারা কমে যাবে। এটা আল্লাহর নির্ধারিত নিয়মের পরিপন্থী।
দ্বিতীয় প্রকার : সাময়িক গর্ভনিরোধ। এটা একামত্ম প্রয়োজন হলে জায়েয আছে; নতুবা জায়েয নয়। যেমন- কোন মহিলা অসুস্থ হয়ে পড়েছে অথবা অধিক গর্ভধারণের কারণে সে ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছে। এমতাবস্থায় সাময়িকভাবে স্বামীর অনুমতি সাপেক্ষে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে পারে। হাদীসে এসেছে,
عَنْ جَابِرٍ قَالَ كُنَّا نَعْزِلُ عَلٰى عَهْدِ رَسُوْلِ اللهِ - - فَبَلَغَ ذٰلِكَ نَبِىَّ اللهِ - - فَلَمْ يَنْهَنَا
জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ ﷺ এর যুগে আযল করতাম। অতঃপর এ সংবাদ নবী ﷺ এর কাছে পৌঁছল, কিন্তু তিনি আমাদেরকে তা হতে নিষেধ করেননি। [সহীহ মুসলিম, হা/৩৬৩৪।]
আযল হচ্ছে, স্বামী তার স্ত্রীর সাথে যৌনসম্ভোগ করবে, কিন্তু বাইরে বীর্যপাত ঘটাবে।